শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ১৫ মার্চ, ২০২৬ আপডেট: ০০:৫৯, রবিবার, ১৫ মার্চ, ২০২৬

কেমন ছিল অন্তর্বর্তী সরকারের দেড় বছর

আনোয়ার হোসেইন মঞ্জু
প্রিন্ট ভার্সন
কেমন ছিল অন্তর্বর্তী সরকারের দেড় বছর

অনির্বাচিত সরকারের দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ নেই। কারণ এ ধরনের সরকার সামরিক সরকার নয় যে সামরিক বিধিবিধান জারি করে অনির্দিষ্ট মেয়াদের জন্য দেশ পরিচালনা করতে সক্ষম হবে। সবকিছুর একটি সীমা ও মেয়াদ থাকে।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি ভুল হাতে পড়ে, তাহলে তা তিন মাসের জন্য হোক, আঠারো মাসের জন্য হোক, অথবা সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্যই হোক না কেন, দেশের সর্বনাশ ঘটানোর জন্য যথেষ্ট। সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর গ্রামীণ ব্যাংক এবং নোবেল পুরস্কার পাওয়ার জন্য বিশ্বজুড়ে পরিচিত ও খ্যাত ব্যক্তিত্ব। প্রতিটি মানুষের প্রকৃতি, মেধা, বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য থাকে এবং প্রত্যেকে যার যার নিজস্ব কর্মক্ষেত্রে যেভাবে স্বাচ্ছন্দ্য ও সফল হতে পারেন, সেটিকে সঠিকভাবে পরিচালনা করে মহিরুহেও পরিণত করতে পারেন। কিন্তু হঠাৎ যদি তাকে তার নিজস্ব বলয় থেকে সম্পূর্ণ অচেনা বলয়ে নিয়ে ফেলা হয়, যেখানে চর্চিত আচার-আচরণে তিনি পুরোপুরি অনভ্যস্ত, সম্পূর্ণ অনভিজ্ঞ, সেখানে মেধা খাটাতে গিয়ে তিনি অনেকটাই তালগোল পাকিয়ে ফেলবেন। সেটাই স্বাভাবিক। এবং তেমনটাই ঘটেছে। ইংরেজিতে একটি প্রবাদ আছে : ‘ইউ ক্যান নট পুট দ্য সেম সু অন এভরি ফুট’, যার মর্মার্থ হলো, ‘একটি ক্ষেত্রে সফলতা সর্ব ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না’। ড. ইউনূস তাঁর গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতা ও কর্মকৌশল সরকার পরিচালনায় ব্যবহার করতে চেষ্টা করেছিলেন। সেজন্য তিনি সব ক্ষেত্রে সফল হতে পারেননি। সংক্ষিপ্ত সময়ে তা সম্ভবও ছিল না।

চব্বিশের জুলাই বিপ্লবের প্রচণ্ডতার মুখে ওই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন ও তাঁর সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে বিপ্লবের সমন্বয়করা ও তাঁদের পরামর্শকরা জাতীয়ভাবে বিতর্কের ঊর্ধ্বে গ্রহণযোগ্য ও আন্তর্জাতিকভাবে পরিচিত নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বেছে নিয়ে দুর্যোগ মুহূর্তে দেশের হাল ধরার জন্য অনুরোধ জানিয়েছিলেন। তিনি সাড়া দেওয়ায় দেশবাসী উচ্ছ্বসিত হয়েছিল। ২০২৪ সালের ৮ আগস্ট তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। বাংলাদেশের সংবিধানে ‘অন্তর্বর্তী’ সরকারের কোনো বিধান নেই। ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলে তারা ভোট কারচুপি ও ফলাফল জালিয়াতির মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থাকতে চেষ্টা করে, এ অভিযোগ ছিল বরাবরের। অতএব রাজনৈতিক দলগুলোর দাবির মুখে বিএনপি সরকার ১৯৯৬ সালে সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংযোজন করেছিল, যারা ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। আওয়ামী লীগ সরকার ২০১১ সালে এ বিধান বাতিল করায় ড. ইউনূসের সরকার ‘তত্ত্বাবধায়ক’ সরকারও ছিল না।

অন্তর্বর্তী সরকারব্যবস্থাই একটি গোঁজামিল ছিল, যা আদালতে চ্যালেঞ্জযোগ্য। এ গোঁজামিলের সমর্থনে ১৯৯০ সালের ডিসেম্বরের গণ অভ্যুত্থানে প্রেসিডেন্ট এরশাদের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। তবে বাংলাদেশে এমন গোঁজামিলের দৃষ্টান্ত কেবল এ দুটোই নয়। সর্বপ্রথম গোঁজামিল ছিল বাংলাদেশের ১৯৭২ সালের ‘গণপরিষদ’। ‘ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান’-এর জন্য ‘ইসলামী সংবিধান’ প্রণয়নের লক্ষ্যে ১৯৭০ সালে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় পাকিস্তান জাতীয় পরিষদের সদস্যরা প্রণয়ন করেছিলেন ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’-এর ‘ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক’ সংবিধান। চ্যালেঞ্জ করার প্রশ্ন নেই, যারা ক্ষমতায় থাকে, তারা তাদের মতো ব্যাখ্যা দিয়েই উতরে যায়। গোঁজামিলের ‘অন্তর্বর্তী সরকার’ ১৮ মাস রাষ্ট্র পরিচালনা করেছে, জুলাইয়ের বিপ্লবীদের আশা-আকাক্সক্ষা পূরণের উদ্দেশ্যে ‘জুলাই সনদ’ প্রণয়ন করার পর গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করে বিদায় নিয়েছে।

অন্তর্বর্তী সরকারের পক্ষে নিয়মিত কাজগুলো পরিচালনার পাশাপাশি অতিরিক্ত কাজ করা সম্ভব হয়েছে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের প্রতিটি কাজে সর্বতোভাবে সহযোগিতা করেছে বলে। ড. মুহাম্মদ ইউনূস যাঁদের পরামর্শ নিয়েই উপদেষ্টা পরিষদ গঠন করে থাকুন না কেন, উপদেষ্টা নির্বাচনে তিনি বিজ্ঞতার পরিচয় দিতে পারেননি। বেশ কজন উপদেষ্টাকে নিয়োগ করার পর তাঁদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ ও অপসারণের দাবি ওঠা সত্ত্বেও তিনি তাঁদের অপসারণ করতে ব্যর্থ হওয়ায় জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছিল যে তাঁর হাত-পা কোথাও বাঁধা। জুলাই বিপ্লবের সমন্বয়ক ও তাঁদের বিপুল কর্মীবাহিনীর যে ঐক্য সাড়ে পনেরো বছরের দানবীয় শাসনের প্রাসাদ তাসের ঘরের মতো গুঁড়িয়ে দিয়েছিল, তাঁদের সেই ঐক্য ভেঙে যাওয়ায় তাঁরা অন্তর্বর্তী সরকারে কোনো ভূমিকা রাখার অবস্থায় ছিলেন না। এ সুযোগে সরকারের সুযোগসন্ধানী উপদেষ্টারা বিভিন্ন বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠানের শীর্ষপদে ইচ্ছেমতো তাঁদের অযোগ্য চামচা ও বশংবদদের বসিয়েছেন। এসব ব্যক্তির অযোগ্যতায় প্রতিষ্ঠানগুলো ১৮ মাসেই দেউলিয়া হয়ে পড়েছে এবং তাঁদের প্রায় প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্বাচনের পর কোনো কোনো প্রতিষ্ঠান থেকে উপদেষ্টাদের পছন্দনীয় ব্যক্তিদের অত্যন্ত অসম্মানজকভাবে বিদায় করা হয়েছে। কারও কারও বিরুদ্ধে দুর্নীতির মামলাও দায়ের হয়েছে। উপদেষ্টাদের অনেকে যে ধোয়া তুলসী পাতা ছিলেন না, তা বেরিয়ে আসছে।

অনির্বাচিত সরকারের দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ নেই। কারণ এ ধরনের সরকার সামরিক সরকার নয় যে সামরিক বিধিবিধান জারি করে অনির্দিষ্ট মেয়াদের জন্য দেশ পরিচালনা করতে সক্ষম হবে। সবকিছুর একটি সীমা ও মেয়াদ থাকে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান করা হয়েছিল এবং তা সুষ্ঠুভাবে কাজ করে প্রমাণ করেছিল যে ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। কিন্তু অন্তর্বর্তী সরকার জুলাই সনদ প্রস্তুত করতে সময় নিয়েছে নয় মাস। এ সনদ প্রস্তুতকারীদের মাথায় ছিল না যে, বাংলাদেশের আস্ত সংবিধান প্রণয়ন এবং সেটি কার্যকর সময় লেগেছিল মাত্র নয় মাস। ‘জুলাই সনদ’ তৈরিতে এত দীর্ঘ সময় ব্যয় করা অনর্থক কালক্ষেপণ ও দেশ পরিচালনায় জটিলতা বৃদ্ধির সুযোগ সৃষ্টির অপচেষ্টার অংশ ছিল বললে বোধহয় বাড়িয়ে বলা হবে না। ‘জুলাই সনদ’ ছাড়া সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয় বলে এক ধরনের জিকির তোলা না হলে অন্তর্বর্তী সরকার ৯০ দিনের স্থলে ১২০ দিন, অথবা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে সসম্মানে ক্ষমতা থেকে বিদায় নিতে পারত।

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে এমন দাবি সব সময় করা হয় নির্বাচন কমিশন কর্তৃক। নির্বাচনে যে রাজনৈতিক দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারাও নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করে; অন্যদিকে পরাজিত দলগুলো নির্বাচনে কারচুপি, জালিয়াতি, ব্যালট ছিনতাই, জালভোট প্রদান, ষড়যন্ত্রের মাধ্যমে ফলাফল পরিবর্তন ইত্যাদি অভিযোগ তুলে নির্বাচন বাতিল, কোনো কোনো আসনে বা কেন্দ্রে ভোট পুনর্গণনা ইত্যাদির দাবি জানায়। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে এ ধারাবাহিকতা চলে আসছে। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এর কোনো ব্যত্যয় ঘটেনি। নির্বাচন কমিশন ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর’ নির্বাচন পরিচালনার দাবি করেছে এবং বিজয়ী দল বিএনপিও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কারণে সন্তুষ্টি প্রকাশ করেছে। নির্বাচনের বেশ আগে থেকে দেশে এমন একটি আবহের সৃষ্টি হয়েছিল, বিএনপি নয়, জামায়াতে ইসলামীই সরকারে আসছে। আমার কাছে তা বরাবর অবাস্তব ও অতিশয়োক্তি বিবেচিত হলেও, জনগণের একটি অংশের মাঝে যে এ উচ্ছ্বাস ছিল, তা অস্বীকার করা যাবে না। নির্বাচনের ফলাফলে দেখা গেছে, জামায়াতের বেশ কিছু প্রার্থী, যাঁদের বিজয় নিশ্চিত ছিল, তাঁরা পরাজিত হয়েছেন।

সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পেরে জামায়াত হতাশ হয়েছে এবং হতাশার চেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছে তাদের সম্ভাব্য বিজয়ী প্রার্থীদের পরাজয়ে। অভিযোগ তুলেছে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর। তবু ফলাফল মেনে নিয়ে জাতীয় সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করার পাশাপাশি একটি ‘ছায়া সরকার’ গঠনের ইচ্ছার কথাও দেশবাসীকে জানিয়েছে। চলমান রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জামায়াতের অভিযোগ যখন প্রায় প্রশমিত হয়ে গিয়েছিল, তখন সাবেক প্রভাবশালী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এক সাক্ষাৎকারে মুখ ফসকে যে কথাটি বলেছেন, তাতে বোঝা যায়, অন্তর্বর্তী সরকার নির্বাচনের ফলাফলে কারসাজি করেছে। সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিকের প্রশ্নের উত্তরে রিজওয়ানা জামায়াতকে ইঙ্গিত করে বলেন, তাঁরা জামায়াতে ইসলামীকে মেইনস্ট্রিম হতে দেননি। তাঁর মতে ‘তারা সংসদে বিরোধী দলে থাকলেও আমরা তাদের মেইনস্ট্রিমে আসতে দিইনি।’ সাবেক উপদেষ্টার বক্তব্যে এটা স্পষ্ট, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কারসাজিমুক্ত ছিল না।

আমরা ২০২৪-এর আগস্টে বাংলাদেশের চরম সংকটকালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণকারী অন্তর্বর্তী সরকারের যত সমালোচনাই করি না কেন, ড. ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর তিনি তাঁর লক্ষ্য স্থির করেছিলেন গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে দেশে স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার। কিন্তু নানামুখী চাপে তাঁর পক্ষে তা সম্ভব হয়নি। আওয়ামী লীগ সরকার টানা সাড়ে ১৫ বছরের শাসনামলে পদ্মা সেতু, মেট্রোরেল, উড়ালসড়ক, কর্ণফুলী টানেল ইত্যাদির মতো বিশাল বাজেটের বড় বড় দৃশ্যমান কিছু প্রকল্প হাতে নিয়ে তাদের সুবিধাভোগীদের অর্থ লুটপাটের দ্বার অবারিত করে দিয়েছিল। ফলে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপজ্জনক পর্যায়ে নেমে গিয়েছিল। রিজার্ভ ছিল মাত্র ১৫ বিলিয়ন ডলার। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অর্থনৈতিক সমস্যা আড়াল করতে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমনপীড়ন চালিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন। কিন্তু মানুষের পুঞ্জীভূত ক্ষোভ চব্বিশের জুলাইয়ে মুখ্যত ঢাকাকেন্দ্রিক ছাত্র আন্দোলনকে প্রবল করে তুলেছিল ‘মারব অথবা মরব’ মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে। তা-ই করেছিল তারা। শেখ হাসিনা বিক্ষোভ দমনে তাঁর দল ও অঙ্গসংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যে নিষ্ঠুরতা প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন, তা তাঁর পলায়ন ত্বরান্বিত করেছিল। তিনি তাঁর নিজের পাতা ফাঁদে পা দিয়েছিলেন।

অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান উদ্দেশ্য হওয়া উচিত ছিল যথাশীঘ্র সম্ভব জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করে জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা। প্রধান উপদেষ্টা এবং তাঁর উপদেষ্টারা যেহেতু রাজনীতিবিদ নন, অধিকাংশ বিভিন্ন স্বেচ্ছাসেবী বেসরকারি সংস্থা বা এনজিওর শীর্ষ ব্যক্তিত্ব, তাঁরা বুঝে উঠতে পারেননি অথবা কেউ তাঁদের সৎ-পরামর্শ দেননি, ধ্বংসপ্রায় অর্থনীতি পুনরুজ্জীবিত করা, বিচারব্যবস্থা ও প্রশাসনে মৌলিক সংস্কার সাধন করা তাঁদের কাজ নয়। তাঁরা তাঁদের মেয়াদের মধ্যে এসব গুরুদায়িত্ব পালন করতে সক্ষম হবেন না। বরং এসব করতে গেলে জটিলতা বৃদ্ধি পাবে এবং আওয়ামী লীগ ছাড়া দেশে সক্রিয় অন্যান্য রাজনৈতিক দলের কাছেও তা গ্রহণযোগ্য বিবেচিত হবে না, যা নির্বাচনের পর প্রমাণিত হয়েছে ‘জুলাই সনদ (সংবিধান সংস্কার) আদেশ ২০২৫’-এর ওপর গণভোটসংশ্লিষ্ট দ্বিতীয় শপথ না নেওয়া এবং গণভোট সম্পর্কে দলটির বেশ কিছুসংখ্যক কেন্দ্রীয় নেতার নেতিবাচক বক্তব্যের মধ্য দিয়ে।

অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিষয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে না পারা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে না পারা। জুলাই বিপ্লব প্রতিহত করতে পুলিশবাহিনী বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ করায় দেড় হাজারের বেশি লোক নিহত এবং ২০ হাজারের বেশি আহত হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। পুলিশকে এর খেসারত দিতে হয়েছে হাসিনার নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ায় এবং সেনাবাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণে অস্বীকৃতি জানানোর ফলে। হত্যা ও জুলুমের প্রতিশোধ নিতে বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। কিছুসংখ্যক পুলিশ সদস্য হতাহতের ঘটনা ঘটেছে। থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুণ্ঠনের ঘটনাও ঘটেছে। পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের মনোবল ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরও অন্তর্বর্তী সরকারের শেষ সময় পর্যন্ত দেশে প্রকৃত অর্থে শান্তিশৃঙ্খলা ফিরে আসেনি। এর ফলে অন্তর্বর্তী সরকারের আঠারো মাসে ‘মব’ বা গণপিটুনিতে হত্যার ঘটনা এত বৃদ্ধি পেয়েছিল যে ‘মব কালচার’ দেশে আইন প্রয়োগকারীদের নিষ্ক্রিয়তা ও বিচারহীনতার প্রতিশব্দে পরিণত হয়েছিল।

অন্তর্বর্তী সরকার যেহেতু একটি সাময়িক সরকার, এমন একটি সরকারের সামনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মুদ্রার মান স্থিতিশীল রাখা, সুদের হার নিয়ন্ত্রণ করা এবং বাজেট ঘাটতি কমানো বড় চ্যালেঞ্জ ছিল বলে অর্থনীতিবিদরাও স্বীকার করেছেন। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হাসিনা যুগের ১৫ বিলিয়ন থেকে ৩২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল। একটি সাময়িক সরকারের পক্ষে বড় প্রকল্প গ্রহণ, অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগের মতো বড় পরিসরে পদক্ষেপ গ্রহণ করা সংগত ছিল না এবং ড. ইউনূসের সরকার তা না করে বিচক্ষণতার পরিচয়ই দিয়েছে।

অন্তর্বর্তী সরকারের একটি বড় সাফল্য ছিল ২০১০ সালে আওয়ামী লীগ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল (আইসিটি)’ পুনর্গঠন এবং শেখ হাসিনার নেতৃত্বে সাড়ে ১৫ বছর যাবৎ দেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসা।  দেশে এখন জনগণের নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তারা সবকিছু চুলচেরা বিচার-বিশ্লেষণ করে দলীয়করণের ঊর্ধ্বে উঠে দেশকে জবাবদিহিমূলক সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিয়ে যাবেন-এটাই জনগণের প্রত্যাশা।

লেখক : যুক্তরাষ্ট্রপ্রবাসী সিনিয়র সাংবাদিক

এই বিভাগের আরও খবর
প্রবাসী আয় ও বাংলাদেশের অর্থনীতি
প্রবাসী আয় ও বাংলাদেশের অর্থনীতি
কূটনীতিতে পেশাদারি ও নিরপেক্ষতা অপরিহার্য
কূটনীতিতে পেশাদারি ও নিরপেক্ষতা অপরিহার্য
অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারে ছিল না শিক্ষা খাত
অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারে ছিল না শিক্ষা খাত
নীতি ও আদর্শের প্রশ্নে কোনো আপস করিনি
নীতি ও আদর্শের প্রশ্নে কোনো আপস করিনি
দলভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন আত্মঘাতী
দলভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন আত্মঘাতী
পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে
পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে
কৃষির শক্ত ভিত ছাড়া খাদ্য নিরাপত্তা সম্ভব নয়
কৃষির শক্ত ভিত ছাড়া খাদ্য নিরাপত্তা সম্ভব নয়
এক সুতোয় বাঁধা
এক সুতোয় বাঁধা
জৈবিক ভাইরাস বনাম ডিজিটাল ভাইরাস
জৈবিক ভাইরাস বনাম ডিজিটাল ভাইরাস
যে আগুন রাস্তায় জ্বলে উঠেছিল তার উত্তরাধিকার এখন রাষ্ট্রে
যে আগুন রাস্তায় জ্বলে উঠেছিল তার উত্তরাধিকার এখন রাষ্ট্রে
আমাদের সেই ১৮ মাস
আমাদের সেই ১৮ মাস
গণতান্ত্রিক রাষ্ট্রে প্রশাসন ও রাজনীতির ভারসাম্য অপরিহার্য
গণতান্ত্রিক রাষ্ট্রে প্রশাসন ও রাজনীতির ভারসাম্য অপরিহার্য
সর্বশেষ খবর
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব বিলকিস জাহান রিমির যোগদান
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব বিলকিস জাহান রিমির যোগদান

১ সেকেন্ড আগে | জাতীয়

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

৩ মিনিট আগে | ইসলামী জীবন

খাগড়াছড়িতে ২০ এপ্রিল শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি
খাগড়াছড়িতে ২০ এপ্রিল শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

৬ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রিফাতসহ অনেকেই
এনসিপিতে যোগ দিলেন জুনায়েদ-রিফাতসহ অনেকেই

১৬ মিনিট আগে | রাজনীতি

সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী
সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী

১৬ মিনিট আগে | মন্ত্রীকথন

হজযাত্রীদের শুভেচ্ছা উপহার দিচ্ছে প্রাণ-আরএফএল
হজযাত্রীদের শুভেচ্ছা উপহার দিচ্ছে প্রাণ-আরএফএল

২১ মিনিট আগে | কর্পোরেট কর্নার

সিডনিতে গ্লেনকোয়ারি মসজিদ প্রকল্পে তহবিল সংগ্রহ অনুষ্ঠিত
সিডনিতে গ্লেনকোয়ারি মসজিদ প্রকল্পে তহবিল সংগ্রহ অনুষ্ঠিত

২৪ মিনিট আগে | পরবাস

লক্ষ্মীপুরে ৫ হত্যা : তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল ২ মাস
লক্ষ্মীপুরে ৫ হত্যা : তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল ২ মাস

২৪ মিনিট আগে | জাতীয়

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

৩১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

৩২ মিনিট আগে | মন্ত্রীকথন

কানাডার ক্যালগারিতে বৈশাখী মেলায় আলবার্টার প্রধানমন্ত্রী
কানাডার ক্যালগারিতে বৈশাখী মেলায় আলবার্টার প্রধানমন্ত্রী

৩৩ মিনিট আগে | পরবাস

উল্লাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণে বদলে যাচ্ছে ১৫ পরিবারের জীবন
উল্লাপাড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণে বদলে যাচ্ছে ১৫ পরিবারের জীবন

৪৪ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

ঝিনাইদহে ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রংমিস্ত্রির মৃত্যু
ঝিনাইদহে ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রংমিস্ত্রির মৃত্যু

৪৪ মিনিট আগে | দেশগ্রাম

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

৪৪ মিনিট আগে | ক্যাম্পাস

বসুন্ধরা সিমেন্টের ‘আনন্দ ভ্রমণ’ অনুষ্ঠিত
বসুন্ধরা সিমেন্টের ‘আনন্দ ভ্রমণ’ অনুষ্ঠিত

৪৮ মিনিট আগে | কর্পোরেট কর্নার

মাদারীপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার
মাদারীপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার

৫০ মিনিট আগে | দেশগ্রাম

সোমালিল্যান্ডে দূত নিয়োগ ইসরায়েলের, বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা
সোমালিল্যান্ডে দূত নিয়োগ ইসরায়েলের, বাংলাদেশসহ ১২ দেশের নিন্দা

৫১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা

৫২ মিনিট আগে | জাতীয়

মনিরামপুরে বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র ও সাহিত্য-সাংস্কৃতিক আড্ডা
মনিরামপুরে বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র ও সাহিত্য-সাংস্কৃতিক আড্ডা

৫৪ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

শিশুদের জন্য দুটি বই লিখলেন জামাল মুসিয়ালা
শিশুদের জন্য দুটি বই লিখলেন জামাল মুসিয়ালা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মহিলা বিষয়ক অধিদপ্তরে নতুন ডিজি, বিসিসিতে নির্বাহী পরিচালক
মহিলা বিষয়ক অধিদপ্তরে নতুন ডিজি, বিসিসিতে নির্বাহী পরিচালক

১ ঘণ্টা আগে | জাতীয়

হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান
হরমুজে এখন আর টোল দিয়েও জাহাজ চলতে দেবে না ইরান

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ময়মনসিংহ মেডিক্যালে হাম আক্রান্ত আরেক শিশুর মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে হাম আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানা
অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল ডিএপি সার কারখানা

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ফের বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা
ফের বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা

১ ঘণ্টা আগে | শোবিজ

আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১ ঘণ্টা আগে | অর্থনীতি

নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস
নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
জ্বালানি তেলের দাম বাড়ল
জ্বালানি তেলের দাম বাড়ল

১৫ ঘণ্টা আগে | জাতীয়

হরমুজে দুই ভারতীয় জাহাজে গুলি, তীব্র প্রতিক্রিয়া নয়াদিল্লির
হরমুজে দুই ভারতীয় জাহাজে গুলি, তীব্র প্রতিক্রিয়া নয়াদিল্লির

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ-রাফেরা
এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ-রাফেরা

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ জানালো পেট্রোল পাম্প মালিক সমিতি
তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ জানালো পেট্রোল পাম্প মালিক সমিতি

৫ ঘণ্টা আগে | জাতীয়

ইরানি আলোচকদের যে নজিরবিহীন নিরাপত্তা দিয়ে দেশে পৌঁছে দেয় পাকিস্তান
ইরানি আলোচকদের যে নজিরবিহীন নিরাপত্তা দিয়ে দেশে পৌঁছে দেয় পাকিস্তান

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিএনপির মনোনয়ন ফরম ইস্যুতে যা বললেন ফারজানা সিঁথি
বিএনপির মনোনয়ন ফরম ইস্যুতে যা বললেন ফারজানা সিঁথি

২১ ঘণ্টা আগে | রাজনীতি

হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব দিল্লির
হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব দিল্লির

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপের আগেই ছিটকে গেলেন একঝাঁক তারকা, জেনে নিন কারা তারা
বিশ্বকাপের আগেই ছিটকে গেলেন একঝাঁক তারকা, জেনে নিন কারা তারা

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দেশে জ্বালানি তেলের নতুন দাম আজ থেকে কার্যকর
দেশে জ্বালানি তেলের নতুন দাম আজ থেকে কার্যকর

৬ ঘণ্টা আগে | জাতীয়

আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত, পরে আলোচনা: ইরান
আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত, পরে আলোচনা: ইরান

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গভীর রাতেও সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার
গভীর রাতেও সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

৫ ঘণ্টা আগে | রাজনীতি

ইউরোপের হাতে আছে আর মাত্র চার বছর: বেলজিয়ামের সেনাপ্রধান
ইউরোপের হাতে আছে আর মাত্র চার বছর: বেলজিয়ামের সেনাপ্রধান

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘এমন কোনো লোভ ছিল না, যা শেখ হাসিনা আমাকে দেখাননি’
‘এমন কোনো লোভ ছিল না, যা শেখ হাসিনা আমাকে দেখাননি’

২১ ঘণ্টা আগে | জাতীয়

ইরান একটু ‘চালাকি’ করছে, বললেন ট্রাম্প
ইরান একটু ‘চালাকি’ করছে, বললেন ট্রাম্প

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এনসিপি থেকে আরও এক নেত্রীর পদত্যাগ
এনসিপি থেকে আরও এক নেত্রীর পদত্যাগ

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

একের পর এক হুমকি, ট্রাম্পের সমালোচনায় যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
একের পর এক হুমকি, ট্রাম্পের সমালোচনায় যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পেজেশকিয়ানের নতুন বার্তা
পেজেশকিয়ানের নতুন বার্তা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এবার বাব আল-মান্দেব প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিল হুথি
এবার বাব আল-মান্দেব প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিল হুথি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত
চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

২৩ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না ইরান
যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না ইরান

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের ধাক্কা সামলে খুলছে দুবাইয়ের গ্লোবাল ভিলেজ
ইরানের ধাক্কা সামলে খুলছে দুবাইয়ের গ্লোবাল ভিলেজ

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের আটকে থাকে গোপন সম্পদের অংক ফাঁস
ইরানের আটকে থাকে গোপন সম্পদের অংক ফাঁস

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালীতে ট্যাংকারে গুলি ইরানি বাহিনীর, ঝুঁকিতে যুদ্ধবিরতি
হরমুজ প্রণালীতে ট্যাংকারে গুলি ইরানি বাহিনীর, ঝুঁকিতে যুদ্ধবিরতি

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের জাহাজে অভিযান চালাতে প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি তেহরানের
ইরানের জাহাজে অভিযান চালাতে প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি তেহরানের

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তিন দেশ থেকে এলো ৩৪ প্রবাসীর মরদেহ
তিন দেশ থেকে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

১৪ ঘণ্টা আগে | জাতীয়

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে প্রাণ গেলো ব্যবসায়ীর
ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে প্রাণ গেলো ব্যবসায়ীর

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

মার্কিন অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি
মার্কিন অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
সংসদের কেনাকাটায় হরিলুট
সংসদের কেনাকাটায় হরিলুট

প্রথম পৃষ্ঠা

তেল নিয়ে তেলেসমাতি
তেল নিয়ে তেলেসমাতি

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

পরিবর্তন আসছে পূর্বাচল ক্রিকেট মাঠে
পরিবর্তন আসছে পূর্বাচল ক্রিকেট মাঠে

মাঠে ময়দানে

স্বাস্থ্য ও রেলে গুরুত্ব
স্বাস্থ্য ও রেলে গুরুত্ব

পেছনের পৃষ্ঠা

বাণিজ্য চুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে
বাণিজ্য চুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে

প্রথম পৃষ্ঠা

রাইফেল কপালে ঠেকিয়ে আত্মহত্যা পুলিশ সদস্যের
রাইফেল কপালে ঠেকিয়ে আত্মহত্যা পুলিশ সদস্যের

নগর জীবন

যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট
যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট

নগর জীবন

ইসলামের দৃষ্টিতে আকিকা
ইসলামের দৃষ্টিতে আকিকা

সম্পাদকীয়

বসুন্ধরায় কমব্যাট স্পোর্টসের নতুন ভোর
বসুন্ধরায় কমব্যাট স্পোর্টসের নতুন ভোর

মাঠে ময়দানে

কবরীর শেষ স্বপ্ন পূরণ হচ্ছে
কবরীর শেষ স্বপ্ন পূরণ হচ্ছে

শোবিজ

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু
ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম পৃষ্ঠা

এক ছেলেকে পানিতে নিল আরেকজনকে হামে
এক ছেলেকে পানিতে নিল আরেকজনকে হামে

প্রথম পৃষ্ঠা

বাড়ল জ্বালানি তেলের দাম
বাড়ল জ্বালানি তেলের দাম

প্রথম পৃষ্ঠা

হাসিনা অনেক লোভ দেখিয়েছিলেন
হাসিনা অনেক লোভ দেখিয়েছিলেন

প্রথম পৃষ্ঠা

লোকসভা বিজেপির মুখে ঝামা ঘষে দিয়েছে
লোকসভা বিজেপির মুখে ঝামা ঘষে দিয়েছে

প্রথম পৃষ্ঠা

গৃহবধূকে কুপিয়ে হত্যা মরার ভান করে বেঁচে গেল শিশুসন্তান
গৃহবধূকে কুপিয়ে হত্যা মরার ভান করে বেঁচে গেল শিশুসন্তান

পেছনের পৃষ্ঠা

বেহাল শিক্ষা, অন্যদিকে নজর মন্ত্রণালয়ের
বেহাল শিক্ষা, অন্যদিকে নজর মন্ত্রণালয়ের

প্রথম পৃষ্ঠা

সৌদি আরবে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
সৌদি আরবে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

পেছনের পৃষ্ঠা

ফের বন্ধ হরমুজ প্রণালি
ফের বন্ধ হরমুজ প্রণালি

প্রথম পৃষ্ঠা

খুনির বাড়ি পুড়িয়ে দিল জনতা
খুনির বাড়ি পুড়িয়ে দিল জনতা

পেছনের পৃষ্ঠা

বাটপাররা কোটি টাকা নিয়ে গেছে
বাটপাররা কোটি টাকা নিয়ে গেছে

নগর জীবন

ঋণের কিস্তি স্থগিতের খবর নাকচ
ঋণের কিস্তি স্থগিতের খবর নাকচ

প্রথম পৃষ্ঠা

এবারও হরমুজ পার হতে পারল না বাংলার জয়যাত্রা
এবারও হরমুজ পার হতে পারল না বাংলার জয়যাত্রা

প্রথম পৃষ্ঠা

সিলেটে প্রেমিকাকে ব্ল্যাকমেল করে অর্থ দাবি, যুবক গ্রেপ্তার
সিলেটে প্রেমিকাকে ব্ল্যাকমেল করে অর্থ দাবি, যুবক গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

নাপাইচণ্ডী মেলা
নাপাইচণ্ডী মেলা

পেছনের পৃষ্ঠা

রাজধানীতে ১১-দলীয় ঐক্যের গণমিছিল
রাজধানীতে ১১-দলীয় ঐক্যের গণমিছিল

প্রথম পৃষ্ঠা

ঢুকতে না দেওয়ায় হত্যা নিরাপত্তাকর্মীকে
ঢুকতে না দেওয়ায় হত্যা নিরাপত্তাকর্মীকে

পেছনের পৃষ্ঠা

সংরক্ষিত নারী আসন নিয়ে কথা
সংরক্ষিত নারী আসন নিয়ে কথা

সম্পাদকীয়

ব্যবহৃত অস্ত্রের ‘বিক্রেতা’ হেলালের স্বীকারোক্তি
ব্যবহৃত অস্ত্রের ‘বিক্রেতা’ হেলালের স্বীকারোক্তি

পেছনের পৃষ্ঠা