শিরোনাম
প্রকাশ: ১৫:৫৪, শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬

দিনাজপুরে রাবার ড্যাম অকেজো, সেচ সংকটে কৃষক

দিনাজপুর প্রতিনিধি
অনলাইন ভার্সন
দিনাজপুরে রাবার ড্যাম অকেজো, সেচ সংকটে কৃষক

দিনাজপুরের আত্রাই নদীর ওপর নির্মিত রাবার ড্যামটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকায় ভরা সেচ মৌসুমে সেচ সংকটে পড়েছেন আশপাশের কয়েক হাজার কৃষক। ড্যামের রাবারের একটি অংশ ফুটো হয়ে যাওয়ায় নদীর পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না। এতে বোরো মৌসুমে জমি প্রস্তুত ও চারা রোপণে সমস্যায় পড়ছেন কৃষকরা।

তবে কৃষকদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে ড্যামটি জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দ্রুত দরপত্র আহ্বান করে রাবার প্রতিস্থাপনের কাজ শুরু করেছে। আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দিনাজপুর সদর উপজেলার মোহনপুর এলাকায় আত্রাই নদীর ওপর ১৩৫ মিটার দৈর্ঘ্যের এই রাবার ড্যামটি নির্মাণ করা হয়। এলজিইডির তত্ত্বাবধানে চালু হওয়া ড্যামটির মাধ্যমে প্রায় ২৬ কিলোমিটার এলাকাজুড়ে ৮০টি গ্রামের প্রায় পাঁচ লাখ মানুষ উপকৃত হচ্ছেন। খরা মৌসুমে ড্যামের রাবার ফুলিয়ে আত্রাই নদীর পানি ধরে রেখে কৃষিকাজে সেচ দেওয়া হতো।

কিন্তু গত তিন বছর ধরে ড্যামটির দুটি স্থানে প্রায় চার ফুট জায়গাজুড়ে রাবার ফুটো হয়ে আছে। ফলে পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না। এতে শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়ছেন কৃষকরা।

চিরিরবন্দর উপজেলার ভাবকী গ্রামের কৃষক আজিজার রহমান বলেন, তিনি আড়াই বিঘা জমিতে বোরো আবাদ করার প্রস্তুতি নিয়েছেন। প্রতি বছর আত্রাই নদীর আটকানো পানি দিয়েই চাষাবাদ করেন। কিন্তু এবার ড্যাম নষ্ট থাকায় নদীতে পানি নেই। পানির অভাবে জমি প্রস্তুত ও ধান রোপণে সমস্যায় পড়তে হচ্ছে।

মোহনপুর এলাকার কৃষক সাহের আলী বলেন, গত তিন থেকে চার বছর ধরেই এ অবস্থা চলছে। পানি ধরে রাখা না যাওয়ায় বেশি খরচ করে শ্যালো মেশিন বসিয়ে সেচের পানি নিতে হচ্ছে।

বর্তমানে চীন থেকে আনা নতুন রাবার প্রতিস্থাপনের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘প্রাইম ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন’। প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান আকবর আলী জানান, প্রাকৃতিক দুর্যোগ না হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা ইমাম হোসেন বলেন, চীন থেকে আনা নতুন রাবার বসিয়ে ড্যামটি মেরামত করা হচ্ছে। মানসম্মত কাজ নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

এলজিইডি দিনাজপুর সদর উপজেলার প্রকৌশলী রিশাদ জামান বলেন, এই প্রযুক্তির মাধ্যমে এলাকায় কৃষিক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এসেছিল। কিন্তু তিন বছর ধরে রাবার ফুটো থাকায় কৃষকরা কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না। দ্রুত কাজ শেষ করে আবারও ড্যামটি সচল করা হবে।

এলজিইডির তথ্যমতে, কৃষিনির্ভর দিনাজপুরে সেচ সংকট নিরসনে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে এই রাবার ড্যামটি নির্মাণ করা হয়।

বিডি প্রতিদিন/হিমেল
 
এই বিভাগের আরও খবর
রংপুরের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু, ভুট্টা উৎপাদন
রংপুরের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু, ভুট্টা উৎপাদন
সাগরে মাছ নেই, লবণের দাম নেই দিশেহারা কুতুবদিয়ার মানুষ
সাগরে মাছ নেই, লবণের দাম নেই দিশেহারা কুতুবদিয়ার মানুষ
সূর্যমুখীতে বদলাচ্ছে ভাগ্য, সিংড়ার কৃষক জাকিরের স্বপ্ন
সূর্যমুখীতে বদলাচ্ছে ভাগ্য, সিংড়ার কৃষক জাকিরের স্বপ্ন
কারমাইকেল কলেজে কাইজেলিয়ার নতুন বংশে ফুটেছে ফুল
কারমাইকেল কলেজে কাইজেলিয়ার নতুন বংশে ফুটেছে ফুল
স্বাদে-মানে অনন্য পাহাড়ের তরমুজ
স্বাদে-মানে অনন্য পাহাড়ের তরমুজ
গাকৃবিতে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল চিকন ধানের জাত ‘জিএইউ ধান ৪’ উদ্ভাবন
গাকৃবিতে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল চিকন ধানের জাত ‘জিএইউ ধান ৪’ উদ্ভাবন
তাহেরপুরী পিঁয়াজ বীজ চাষে লাভের স্বপ্ন বুনছেন কৃষক
তাহেরপুরী পিঁয়াজ বীজ চাষে লাভের স্বপ্ন বুনছেন কৃষক
গাংনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১০০ বিঘা গম
গাংনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১০০ বিঘা গম
লালমনিরহাটে ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড একাধিক গ্রাম
লালমনিরহাটে ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড একাধিক গ্রাম
এবার জিরা চাষের সাফল্যে কৃষকের মুখে হাসি, অনেকেই চাষে আগ্রহী
এবার জিরা চাষের সাফল্যে কৃষকের মুখে হাসি, অনেকেই চাষে আগ্রহী
ধনবাড়িতে ‘রাইস গার্ডেন’, এক মাঠে ৫৪ ধানের জাত
ধনবাড়িতে ‘রাইস গার্ডেন’, এক মাঠে ৫৪ ধানের জাত
ঠাকুরগাঁওয়ে ৬শ কলাগাছ কেটে ফেলার অভিযোগ
ঠাকুরগাঁওয়ে ৬শ কলাগাছ কেটে ফেলার অভিযোগ
সর্বশেষ খবর
ফুটবল তারকার সঙ্গে টেইলর সুইফটের বিয়ে
ফুটবল তারকার সঙ্গে টেইলর সুইফটের বিয়ে

৩ মিনিট আগে | শোবিজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার
আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’
‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’

১০ মিনিট আগে | জাতীয়

ট্রাম্পের ‘স্পষ্ট গাইডলাইন’ নিয়ে পাকিস্তানের পথে ভ্যান্স
ট্রাম্পের ‘স্পষ্ট গাইডলাইন’ নিয়ে পাকিস্তানের পথে ভ্যান্স

১১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ
হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ

১৪ মিনিট আগে | জাতীয়

পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়

১৬ মিনিট আগে | জীবন ধারা

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি শিশু নির্যাতন নিয়ে যা বললেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি শিশু নির্যাতন নিয়ে যা বললেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

২৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

জাতীয় সংসদে আজ ২৪ বিল পাস
জাতীয় সংসদে আজ ২৪ বিল পাস

২৯ মিনিট আগে | জাতীয়

ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

৩০ মিনিট আগে | দেশগ্রাম

ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ
ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ

৩০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

শিগগিরই জনতার সামনে আসবেন মোজতবা খামেনি?
শিগগিরই জনতার সামনে আসবেন মোজতবা খামেনি?

৩১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

অপরাধ বন্ধে হটলাইন খুলবেন এমপি
অপরাধ বন্ধে হটলাইন খুলবেন এমপি

৩২ মিনিট আগে | দেশগ্রাম

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, নৌকাসহ সরঞ্জাম জব্দ
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, নৌকাসহ সরঞ্জাম জব্দ

৪১ মিনিট আগে | দেশগ্রাম

হাসারাঙ্গার স্থলাভিষিক্ত হচ্ছেন লিন্ডে
হাসারাঙ্গার স্থলাভিষিক্ত হচ্ছেন লিন্ডে

৪৫ মিনিট আগে | মাঠে ময়দানে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন বিভাগের রজত জয়ন্তী উৎসব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন বিভাগের রজত জয়ন্তী উৎসব

৪৮ মিনিট আগে | দেশগ্রাম

সৌদি লিগে বিতর্ক, রোনালদোর হাতেই শিরোপা তুলতে চায় রেফারিরা
সৌদি লিগে বিতর্ক, রোনালদোর হাতেই শিরোপা তুলতে চায় রেফারিরা

৫২ মিনিট আগে | মাঠে ময়দানে

প্রথমবারের মতো পাকিস্তানে যাচ্ছে জিম্বাবুয়ে নারী দল
প্রথমবারের মতো পাকিস্তানে যাচ্ছে জিম্বাবুয়ে নারী দল

৫৩ মিনিট আগে | মাঠে ময়দানে

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কারাগারে
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কারাগারে

৫৪ মিনিট আগে | দেশগ্রাম

হরমুজ পার হওয়ার অপেক্ষায় ৩২০০ জাহাজ: ফক্স নিউজ
হরমুজ পার হওয়ার অপেক্ষায় ৩২০০ জাহাজ: ফক্স নিউজ

৫৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কক্সবাজারে ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক
কক্সবাজারে ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

৩ না ৪ ব্লেড—কোন সিলিং ফ্যানে বেশি বাতাস?
৩ না ৪ ব্লেড—কোন সিলিং ফ্যানে বেশি বাতাস?

১ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় মামার পায়ের রগ ‌কর্তনের অভিযোগ
শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় মামার পায়ের রগ ‌কর্তনের অভিযোগ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে শূন্য খরচে কর্মী নিতে মালয়েশিয়ার ‌‘এআই’ প্রযুক্তি চালু
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে শূন্য খরচে কর্মী নিতে মালয়েশিয়ার ‌‘এআই’ প্রযুক্তি চালু

১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

নেইমারের দিকে নজর মেসিদের লিগের এক ক্লাবের
নেইমারের দিকে নজর মেসিদের লিগের এক ক্লাবের

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আপত্তি সত্ত্বেও বিল পাস করায় ফের বিরোধী দলের ওয়াকআউট
আপত্তি সত্ত্বেও বিল পাস করায় ফের বিরোধী দলের ওয়াকআউট

১ ঘণ্টা আগে | জাতীয়

কুড়িগ্রামে ট্রাফিক পুলিশের অভিযানে ১০ দিনে ১৭ লাখ টাকা জরিমানা
কুড়িগ্রামে ট্রাফিক পুলিশের অভিযানে ১০ দিনে ১৭ লাখ টাকা জরিমানা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

হরমুজ প্রণালির টোল ইরানি মুদ্রায়, নতুন প্রস্তাবে চাঞ্চল্য
হরমুজ প্রণালির টোল ইরানি মুদ্রায়, নতুন প্রস্তাবে চাঞ্চল্য

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সবার জন্য হরমুজ খুলবে কবে?
সবার জন্য হরমুজ খুলবে কবে?

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিরামপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা, মাটিতে পুঁতে ধ্বংস
বিরামপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা, মাটিতে পুঁতে ধ্বংস

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

চার বছর পর কাউন্টি ক্রিকেটে ফিরলেন ইংলিশ পেসার
চার বছর পর কাউন্টি ক্রিকেটে ফিরলেন ইংলিশ পেসার

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
ঝড়ো ইনিংসে বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম
ঝড়ো ইনিংসে বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ
হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ

৫ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়: ইসরায়েল
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়: ইসরায়েল

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার
বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান
হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হঠাৎ কেন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া
হঠাৎ কেন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান
লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুদ্ধবিরতি ইস্যুতে ইরান
আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুদ্ধবিরতি ইস্যুতে ইরান

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকেজো’ : বিশ্লেষণ
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকেজো’ : বিশ্লেষণ

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

৮ ঘণ্টা আগে | জাতীয়

সুয়েজ খালে মিশরের মাশুল নেয়া বৈধ, হরমুজে ইরান নিলে আপত্তি কেন?
সুয়েজ খালে মিশরের মাশুল নেয়া বৈধ, হরমুজে ইরান নিলে আপত্তি কেন?

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে
যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শেরপুর-৩ উপনির্বাচনে: বিপুল ভোটে জয়ী বিএনপির রুবেল
শেরপুর-৩ উপনির্বাচনে: বিপুল ভোটে জয়ী বিএনপির রুবেল

২৩ ঘণ্টা আগে | জাতীয়

১৫ এপ্রিলের মধ্যে এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরও ৫ জাহাজ
১৫ এপ্রিলের মধ্যে এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরও ৫ জাহাজ

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

পিএসএলে নাহিদ রানার জাদু, বড় জয় পেশোয়ারের
পিএসএলে নাহিদ রানার জাদু, বড় জয় পেশোয়ারের

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ডট বলের রেকর্ডে এলিটদের ক্লাবে মুস্তাফিজ
ডট বলের রেকর্ডে এলিটদের ক্লাবে মুস্তাফিজ

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই:  ট্রাম্প
হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই:  ট্রাম্প

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের এক ধাক্কায় ডলারের রেকর্ড পতন, উড়ছে চীনের ইউয়ান
ইরানের এক ধাক্কায় ডলারের রেকর্ড পতন, উড়ছে চীনের ইউয়ান

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান
ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন
হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

৮ ঘণ্টা আগে | অর্থনীতি

পৌরসভা নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস
পৌরসভা নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস

২৩ ঘণ্টা আগে | জাতীয়

হরমুজ সচল করতে ‘কার্যকর পরিকল্পনা’ নিয়ে ট্রাম্প-স্টারমারের ফোনালাপ
হরমুজ সচল করতে ‘কার্যকর পরিকল্পনা’ নিয়ে ট্রাম্প-স্টারমারের ফোনালাপ

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত
লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার
রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাতীয় সংসদে বৃহস্পতিবার ৩১টি বিল পাস
জাতীয় সংসদে বৃহস্পতিবার ৩১টি বিল পাস

২২ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
ভেঙে যেতে পারে যুদ্ধবিরতি
ভেঙে যেতে পারে যুদ্ধবিরতি

প্রথম পৃষ্ঠা

৪৮ বছর পর ট্রেন ভাড়া পরিশোধ!
৪৮ বছর পর ট্রেন ভাড়া পরিশোধ!

পেছনের পৃষ্ঠা

জুয়ার নেশায় ভয়ংকর চোরচক্র
জুয়ার নেশায় ভয়ংকর চোরচক্র

পেছনের পৃষ্ঠা

জ্বালানির বিকল্প উৎস খুঁজতে হবে
জ্বালানির বিকল্প উৎস খুঁজতে হবে

প্রথম পৃষ্ঠা

দাম কমেছে সোনা ও রুপার
দাম কমেছে সোনা ও রুপার

পেছনের পৃষ্ঠা

আবাহনী-মোহামেডান লড়াইয়ের ৫৩ বছর
আবাহনী-মোহামেডান লড়াইয়ের ৫৩ বছর

মাঠে ময়দানে

বগুড়া ও শেরপুরে বিপুল ভোটে বিএনপির জয়
বগুড়া ও শেরপুরে বিপুল ভোটে বিএনপির জয়

প্রথম পৃষ্ঠা

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে
মাননীয় প্রধানমন্ত্রী সমীপে

প্রথম পৃষ্ঠা

পৃথিবীর পথে আর্টেমিস-২
পৃথিবীর পথে আর্টেমিস-২

পেছনের পৃষ্ঠা

ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫০০ টাকা
ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫০০ টাকা

নগর জীবন

সংসদে আবার ওয়াকআউট
সংসদে আবার ওয়াকআউট

প্রথম পৃষ্ঠা

দৌলতদিয়া ফেরিঘাট এখনো মৃত্যুফাঁদ
দৌলতদিয়া ফেরিঘাট এখনো মৃত্যুফাঁদ

পেছনের পৃষ্ঠা

হকার উচ্ছেদের পাশাপাশি পুনর্বাসন করার পরামর্শ
হকার উচ্ছেদের পাশাপাশি পুনর্বাসন করার পরামর্শ

পেছনের পৃষ্ঠা

সংস্কার করতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার
সংস্কার করতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার

প্রথম পৃষ্ঠা

দুই পুলিশের মৃত্যুদণ্ড
দুই পুলিশের মৃত্যুদণ্ড

প্রথম পৃষ্ঠা

গ্রামীণ বিনোদন কেন হারিয়ে যাচ্ছে
গ্রামীণ বিনোদন কেন হারিয়ে যাচ্ছে

শোবিজ

বাবার ইচ্ছা পূরণে হাতির পিঠে ঘোড়ার গাড়িতে বরযাত্রা
বাবার ইচ্ছা পূরণে হাতির পিঠে ঘোড়ার গাড়িতে বরযাত্রা

দেশগ্রাম

নিষিদ্ধ আওয়ামী লীগ
নিষিদ্ধ আওয়ামী লীগ

সম্পাদকীয়

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

শোবিজ

মে মাসের শুরুতেই প্রিমিয়ার লিগ!
মে মাসের শুরুতেই প্রিমিয়ার লিগ!

মাঠে ময়দানে

নীল সিগন্যালের পর
নীল সিগন্যালের পর

সাহিত্য

তোমার পরিচয়
তোমার পরিচয়

সাহিত্য

বোশেখ মাসের পয়লা তারিখ
বোশেখ মাসের পয়লা তারিখ

ডাংগুলি

বৈশাখী মেলা
বৈশাখী মেলা

ডাংগুলি

তাক ডুমা ডুম ডুম
তাক ডুমা ডুম ডুম

ডাংগুলি

পহেলা বৈশাখ
পহেলা বৈশাখ

ডাংগুলি

বৈশাখ মেলায়
বৈশাখ মেলায়

ডাংগুলি

ভালোবাসার কয়েক পঙ্ক্তি
ভালোবাসার কয়েক পঙ্ক্তি

সাহিত্য

বৈশাখ এলো বছর ঘুরে!
বৈশাখ এলো বছর ঘুরে!

ডাংগুলি

বৈশাখ আসে
বৈশাখ আসে

ডাংগুলি