দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেড এবং শীর্ষ স্থানীয় ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠান ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল উভয় প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
বুধবার রাজধানীতে ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ এবং এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ আহমাদ আব্দুল্লাহ এই চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় নভোএয়ারের যাত্রীরা ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের আউটলেট থেকে বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় পাবেন। এছাড়া, গ্রাহকদের সেবায় অংশীদারত্বের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।
নভোএয়ার ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল মনে করে, এই অংশীদারত্ব গ্রাহকদের জন্য বিশেষ সেবা নিশ্চিত করবে।
নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপনন) সোহেল মজিদ বলেন, গ্রাহকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে নভোএয়ার সবসময় নতুন উদ্যোগ গ্রহণ করে থাকে। এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গ্রাহক সেবার উন্নয়ন, বিশেষ অফার প্রদান এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে কাজ করবে।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা করছে।
বিডি প্রতিদিন/কেএ