লালমনিরহাটের পাটগ্রামে পবিত্র রমজান মাস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে “রমজানের তাকওয়া” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জনের গুরুত্ব এবং সমাজে মানবিকতা ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মাস কেবল সংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি, ধৈর্য, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময়। সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতা প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা অনুসরণ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পাটগ্রাম উপজেলা শাখার উপদেষ্টা মো. মাসুদ রানা ও আসাদুল হক মিলন। এছাড়া সংগঠনের সভাপতি মো. সুমন ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম অভি ও মো. রাশিকুজ্জামান রতন, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম ও জুয়েল হাসান মারুফ, সাংগঠনিক সম্পাদক তামীম ইকবাল তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন লাবিব, দপ্তর সম্পাদক মো. পলাশ ইসলাম, সহ দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ মো. মাসুদ হোসেন, সহ-কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ সাদ, ইভেন্ট সম্পাদক মো. রাকিব হাসান রিয়াদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হোসেন আলী, প্রচার সম্পাদক জে আর জসিম, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলমগীর ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক রেজওয়ান ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. সম্রাট হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খাদিমুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মতিউর রহমান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক তাওসিফ ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মো. এমদাদুল হকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করা হয় এবং পরে সবার অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া