বসুন্ধরা শুভসংঘ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) শাখার আয়োজনে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ঢাকার বারিধারায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ক্যাম্পাসে বসুন্ধরা শুভসংঘ আয়োজিত কর্মশালায় অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং বাস্তবসম্মত ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় বক্তারা বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু অ্যাকাডেমিক শিক্ষায় ভালো ফলাফলই যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন দক্ষতা উন্নয়ন, যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি জ্ঞান অর্জন এবং বাস্তব অভিজ্ঞতা।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনই হলো নিজেকে গড়ে তোলার সর্বোত্তম সময়। এই সময়টাকে কাজে লাগিয়ে নেতৃত্বের গুণাবলি, টিমওয়ার্ক, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করলে ভবিষ্যৎ ক্যারিয়ারে সফল হওয়া সহজ হবে।’
বসুন্ধরা শুভসংঘ ইউআইটিএস শাখার সভাপতি এ ই এম ফাহিম হাসানের সভাপতিত্বে ক্যারিয়ার বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন বসুন্ধরা শুভসংঘ ইউআইটিএস শাখার সহ-সভাপতি অন্তিকা বড়ুয়া, মো. মঞ্জুরুল হাসান, ফারজানা জাহান মিথিলা, খালিদ আহমেদ টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা আক্তার, মো. হানিফ বিন রফিক, তাসফিয়া মাহমুদ মৌনি ও নওশাদ বিন কামাল, সাংগঠনিক সম্পাদক জীহাদুল জারীফ সিয়াম, সহ-সাংগঠনিক সম্পাদক রাবেয়া বসরী, মো. জহুরুল ইসলাম জাদু, মো. মাহাদী মুর্তুজা তাজিম ও মো. বাঁধন বিশ্বাস, অর্থ সম্পাদক মো. আবদুল্লাহ আল জুবায়ের, দপ্তর সম্পাদক মো. ফজলে রাব্বী, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. রাজু, ইভেন্ট সম্পাদক শিশির কুমার শীল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক প্রিয়া বর্মন, ক্রীড়া সম্পাদক মো. ফুয়াদুর রহমান ফারদীন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সিফাত আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুসরাত জামান নুপুর, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইয়াছিন হামীদ রায়হান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাইজা জাহান দিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফ আহমেদ জয়, গবেষণা বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন জয়, সহ গবেষণা বিষয়ক সম্পাদক জিহাদুল ইসলাম হৃদয়, শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ আল সাইফ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রোকেয়া মরিয়ম, যুব বিষয়ক সম্পাদক দূর্জয় সরকার, সমাজকল্যাণ সম্পাদক ফাইয়াজ রশিদ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক সাদিয়া সুলতানা শিলা, ছাত্র কল্যাণ সম্পাদক সৈয়দ মাহমুদুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রাকিব হোসাঈন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ওয়াসিম ইকবাল রোমান্স, উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক সম্পাদক লুবাইনা মাহজাবিন, কৃষি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান এবং কার্যকরী সদস্য তালহা লুবাবা, উসরাত ইসলাম শিফা, মো. মাসুম বিল্লাহ, মাহবুবুর রহমান, মো. আবির শেখ, মো. রাকিবুল হাসান, মো. তাহাসীন তাশরীফ, আব্দুল্লাহ আল মুয়াজ, মিনহাজ রহমান রাহিম, মো. ইমন মন্ডল, মাহিনুর ইকবাল তানমুন ও খালেদ সাইফুল্লাহ সাজিদ, মো. জিয়াদ হোসেন, ইরানা সিদ্দিকা ইরাম, রামিস ফারিহা ভাবনা, ইমন হাসান, নাজমুল হুদা প্রমুখ।
বসুন্ধরা শুভসংঘ ইউআইটিএস শাখার সভাপতি এ ই এম ফাহিম হাসান বলেন, 'শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের ক্যারিয়ারভিত্তিক কর্মসূচি অব্যাহত থাকবে। তরুণদের সঠিক দিকনির্দেশনা প্রদানই সংগঠনের অন্যতম লক্ষ্য, যাতে তারা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।'
কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এ ধরনের আলোচনা সভা তাদের ক্যারিয়ার পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও আরও বেশি ক্যারিয়ারভিত্তিক কর্মসূচি আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।’
বিডি-প্রতিদিন/টিএ