দিনাজপুরের চিরিরবন্দরে আত্মহত্যা প্রতিরোধ, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার ৮ নম্বর সাইতাড়া ইউনিয়নে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং কঠিন সময়ে করণীয় সম্পর্কে সচেতন করেন। এমন মহৎ উদ্যোগে বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান সেমিনারের বক্তারা।
সংগঠনের চিরিরবন্দর উপজেলা শাখার উপদেষ্টা মনিরুজ্জামান রনির সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল কলম ইউনিভার্সাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ওবায়দুর রহমান (সবুজ), বিশেষ আলোচক বিশিষ্ট লেখক এম জি রফিক, রিয়াজুল মদিনা ইসলামিয়া স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জুবায়ের রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মো. মোস্তাকিম আল- হাসনাত, সাধারণ সম্পাদক মো. শাহারিয়া সরকার, কার্যকরী সদস্য মো. রায়হান রানাসহ মানবাধিকার পরিষদের চিরিরবন্দর উপজেলার কো-অডিনেটর নিলিমা রায়।
বিডি প্রতিদিন/কামাল