সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নীলফামারী সরকারি কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে কলেজ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্মানিত যুগ্ম সম্পাদক কৃষ্ণ চন্দ্র অধিকারী।
এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ নীলফামারী সরকারি কলেজ শাখার উপদেষ্টা রতন চন্দ্র রায়, রোমানা আক্তার ও বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. পায়েলুজ্জামান রক্সি এবং ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. শওকত হোসাইন স্বপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কলেজ শাখার সভাপতি মো. ইমরান শাহ্। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শাকিবুজ্জামান নিবির ও সাংগঠনিক সম্পাদক সিয়াম ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর এ কে এম সিদ্দিকুর রহমান বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবুজায়নের মাধ্যমেই কার্বন নিঃসরণ কমিয়ে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শিক্ষার্থীদের মাঝে এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।"
বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গোলাম মোস্তফা চৌধুরী বলেন, "প্রকৃতিকে বাঁচাতে হলে আমাদের বেশি করে সবুজায়ন করতে হবে। বসুন্ধরা শুভসংঘের এই সৃজনশীল কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে।"
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে সংগঠনের উপদেষ্টা রতন চন্দ্র রায় এবং রোমানা আক্তার বলেন, "বসুন্ধরা শুভসংঘ সব সময় মানবিক ও সামাজিক কল্যাণে কাজ করে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারেরই অংশ। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগিয়ে সেটির যত্ন নেবে, যেন আমাদের ক্যাম্পাসটি একটি আদর্শ পরিবেশবান্ধব প্রাঙ্গণে পরিণত হয়।"
কলেজ শাখার সভাপতি মো. ইমরান শাহ্ তার বক্তব্যে বলেন, "শুভ কাজে সবার পাশে—এই মূলমন্ত্রকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এই বৃক্ষরোপণ অভিযান কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ার ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে আমাদের এই সামাজিক ও সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে।"
এ সময় বসুন্ধরা শুভসংঘ নীলফামারী সরকারি কলেজ শাখার সহ সভাপতি লাজু ইসলাম, আবরার শাহরিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, আদনান চৌধুরী, মেহেদী হাসান মিল্লাত, ইশতিয়াক আজমাইন মেবিন, সহ-সাংগঠনিক সম্পাদক রিদিকা তাবাসসুম রিফা, অর্থসম্পাদক শাহরিয়ার ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদ ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাদল রায়, কার্যকরী সদস্য মোশরেফা, আসাদুজ্জামান হৃদয়, সুরাইয়া আক্তার শিখা, সুরাইয়া ইয়াসমিন মিতু, আসমা উল হুচনা, মোশরেফা আক্তার, হুমায়রা ইয়াসমিন, খুশি মনি, রুবাইয়া আক্তার হ্যাপি, কমলিনী রায় এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর এবং তার পরিচর্যা করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আরকে