লালমনিরহাটে বসুন্ধরা শুভসংঘ শেখ শফি উদ্দিন কমার্স কলেজ শাখার উদ্যোগে মাদক ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সামাজিক মূল্যবোধ জাগ্রত করা এবং মাদক ও বাল্যবিবাহের ভয়াবহতা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, এসব সামাজিক ব্যাধি রোধে তরুণদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা সভায় অতিথি হিসেবে ছিলেন সংগঠনের জেলা শাখার উপদেষ্টা এন্তাজুর রহমান, জেলা শাখার সভাপতি জামাল হোসেন এবং সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান। তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সচেতন তরুণ প্রজন্মই পারে পরিবার ও সমাজকে মাদক ও বাল্যবিবাহমুক্ত রাখতে নেতৃত্ব দিতে।
এ সময় শেখ শফি উদ্দিন কমার্স কলেজ শাখার নবনির্বাচিত উপদেষ্টা পরিষদ ও পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত উপদেষ্টা পরিষদে রয়েছেন সন্তোষ কুমার বর্মন, মীমা রানী রায় ও মো. তাজুল ইসলাম।
কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাহিদ আলম, সহ সভাপতি হিসেবে সুমাইয়া আক্তার, মো. আশরাফুল আলম, মো. শরিফুল ইসলাম ও মো. সাকিল মিয়া, সাধারণ সম্পাদক হিসেবে মোছা. সানজিদা খাতুন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বৃষ্টি রাণি, মো. সবুজ আলী ও মো. মাইদুল ইসলাম।
এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. রাকিব হাসান, সহ সাংগঠনিক সম্পাদক বিথী আক্তার, দপ্তর সম্পাদক হ্যাপি, সহ দপ্তর সম্পাদক ইয়াসমিন আক্তার আশা, অর্থসম্পাদক আশিক রহমান, সহঅর্থ সম্পাদক তানিসা বৃষ্টি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. রেবেকা খাতুন, ইভেন্ট সম্পাদক হৃদয়, ধর্ম বিষয়ক সম্পাদক নাদিয়া আক্তার নিঝুম, প্রচার সম্পাদক তাসিন শাহ রিয়ার, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোছা. ইশরাত জাহান ইভা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. হাবিল, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রোজলিন বর্মন, ক্রীড়া সম্পাদক মো. আজিজুল হক লিংকন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোছা. সুমাইয়া আক্তার, সমাজকল্যাণ সম্পাদক শ্রী চিত্তরঞ্জন রায়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দিপা রানী রায় এবং শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক আরাফাত দায়িত্ব পেয়েছেন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যরা কলেজভিত্তিক নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/আরকে