রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এ সময় অতি দ্রুত অপরাধীদের গ্রেফতারের জোর দাবি জানান তারা।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা। পরে সেখানে হাদির সুস্থতায় দোয়া করা হয়।
সমাবেশে শাখা ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামি ছাত্র আন্দোলন ও ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব এনএসের (আইইউশানস) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরার ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মিছিলে ‘হাদির ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘বিপ্লবীরা আহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘আমাদের সংগ্রাম, চলছেই চলবে’-সহ বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/এমই