২০২৫ সালের এমবিবিএস ভর্তি পরীক্ষায় নৌবাহিনী পরিচালিত নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনার ৬ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
ভর্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আদৃতা ঊষশী (ঢাকা মেডিকেল কলেজ), নিশাত আনজুম লামিয়া (মুগদা মেডিকেল কলেজ), রেফায়েত মোস্তফা (রাজশাহী মেডিকেল কলেজ), নিমরা জামান নুহা (রাজশাহী মেডিকেল কলেজ), এস. এম. সাকিব আহমেদ (শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল) এবং হামিম ইবনে আরেফিন (সুনামগঞ্জ মেডিকেল কলেজ)।
সোমবার (১৫ ডিসেম্বর) কৃতি শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হলে গভর্নিং বডির সভাপতি, অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। শিক্ষার্থীদের এই সাফল্যে প্রতিষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৩৩ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর থেকে ৭ জন শিক্ষার্থী স্কলারশিপ অর্জন করে।
নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ একটি স্বনামধন্য ইংলিশ ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য বজায় রাখতে গভর্নিং বডির সভাপতি সকলকে সম্মিলিতভাবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ