শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ‘স্বপ্নোত্থান উষ্ণতার অভিযান ২০২৫’ নামে প্রথম ধাপে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত ১৩ ডিসেম্বর প্রথম ধাপে মৌলভীবাজার জেলার কুলাউড়ার বিজয়া চা বাগানের শ্রমিকদের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
স্বেচ্ছাসেবীরা জানান, এই ধাপে সর্বমোট ১৭৫টি পরিবারের মাঝে নতুন কম্বল এবং প্রায় ১ হাজার ২০০ জন চা-শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
স্বপ্নোত্থানের সভাপতি মামুন হোসেন বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের এই যাত্রায় যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি ‘স্বপ্নোত্থান’ পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বিডি প্রতিদিন/কেএইচটি