ইডেন মহিলা কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জার্নাল অব ইডেন মহিলা কলেজ-২০২৫ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কলেজ অডিটোরিয়াম এ আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোল ও জাতীয় সংগীত পাঠের মাধ্যম অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জার্নাল অব ইডেন মহিলা কলেজ-২০২৫ এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. আফরোজা বেগম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও জার্নাল অব ইডেন মহিলা কলেজ ২০২৫ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হোসনে আরা পারভীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইডেন মহিলা কলেজর অধ্যক্ষ অধ্যাপক ড. শামসুন নাহার।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বাঙালির আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ