বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিকালে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
এ দিনটি উপলক্ষ্যে ক্যাম্পাসে দেশাত্মবোধক গান পরিবেশনের পাশাপাশি প্রশাসনিক ভবন, উপাচার্যের বাংলোর গেইট, বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন দেয়ালসমূহ, প্রধান গেইট সংলগ্ন পূর্ব পাশের্^র দেয়াল, প্রধান গেইট থেকে গোল চত্বর পর্যন্ত এবং হলসমূহের গেইটের সম্মুখভাগে আলোক সজ্জিত করা হয়।
বিজয় র্যালি শেষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হায়দার আলী।
এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাসুদা কামাল, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর প্রফেসর ড. মোঃ আবদুল হাকিম এবং বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন সকল ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিভাগসমূহ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।
বিডি প্রতিদিন/এএম