বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামের ২৩২ টার্ম-এর পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ১ম বর্ষ ২য় সেমিস্টার, ২য় বর্ষ ২য় সেমিস্টার, ৩য় বর্ষ ২য় সেমিস্টার এবং ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের পরীক্ষা আগামী ২ জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হবে। এ পরীক্ষা আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বাউবির ওয়েবসাইট (www.bou.ac.bd) থেকে জানা যাবে।
বিডি-প্রতিদিন/বাজিত