জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তির ফল জানা যাবে।
আজ মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ইউনিট সির (বিজনেস স্টাডিজ অনুষ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হলো।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তির ফল জানা যাবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় পরবর্তী সময়ে ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে গত ২৭ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৮ হাজার ৬৩০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ০৬ শতাংশ।
বিডি প্রতিদিন/আরাফাত