জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ডি-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে https://jnu.ac.bd/ লগইন করে নিজ নিজ পোর্টালে প্রবেশের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন।
এছাড়া ফলাফল প্রকাশের পরবর্তী কার্যক্রম হিসেবে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দ করতে হবে। বিষয় পছন্দ সংক্রান্ত বিস্তারিত তথ্যসমূহ যথাসময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের এই পরীক্ষা গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ