রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ৯০.১৬ শতাংশ।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘এ’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৫৭ জন এবং দ্বিতীয় শিফটের ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৭৩ জন উপস্থিত ছিল। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯০.১৬ শতাংশ।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। ২৪ জানুয়ারি শনিবার ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এমআই