আসন্ন ২০ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (শাকসু) নিরাপত্তা জোরদারে তিন শতাধিক পুলিশ মোতায়েন করাসহ নানামুখী নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
রবিবার সন্ধ্যায় প্রক্টর অফিসে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘শাকসু নির্বাচনে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। সে জন্যে তিন শতাধিক পুলিশ এবং বিএনসিসির সদস্যরা কাজ করবেন। পাশাপাশি ক্যাম্পাসের মূল গেইট, পকেট গেইট এবং গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষ টিম কাজ করবে।’
এ ছাড়াও ‘বাহিরের রিকশা, অটো এবং বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য সব গাড়ি ক্যাম্পাসে বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি মেডিক্যাল টিম সক্রিয়ভাবে কাজ করা হবে বলেও জানানো হয়।
বিডি-প্রতিদিন/আশফাক