গাজীপুরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উদ্যোগে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সোমবার সকাল ১০টা থেকে জয়দেবপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩০টি কলেজের ৫০০ শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, আইএসইউ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম।
আইএসইউ সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাকিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মুহম্মদ কামরুজ্জামান।
বক্তারা বলেন, সাশ্রয়ী ব্যয়ে মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি। আধুনিক ক্লাসরুম,ল্যাব, মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য আইএসইউ বদ্ধপরিকর। শিক্ষার্থীদের যোগ্যতানুযায়ি পার্টটাইম ও গ্র্যাজুয়েশনের পর চাকরির সুবিধা দিচ্ছে এ বিশ্ববিদ্যালয়।
আইএসইউর জনসংযোগ বিভাগ জানায়, উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টি, ভবিষ্যৎ ক্যারিয়ারের দিকনির্দেশনা প্রদান এবং শিক্ষার্থীদের অর্জনকে সম্মান জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে অংশগ্রহণকারী জন্য ছিল ক্রেস্ট, ক্যালেন্ডার, র্যাফেল ড্রসহ আকর্ষণীয় উপহার। পাশাপাশি, আইএসইউতে ভর্তির ক্ষেত্রে টিউশন ফি-এর উপর অতিরিক্ত ১০ শতাংশ ওয়েভার সুবিধা।
আইএসইউ আইন বিভাগের প্রভাষক মায়িশা আফিয়া যারিন ও জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান সাদউল কাদের, আইন বিভাগের প্রধান অ্যাডভোকেট রাশেদ আহমেদ, অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জগলুল হক মৃধা, অ্যাডমিশন বিভাগের অতিরিক্ত পরিচালক আব্দুল গাফফার, যুগ্ম পরিচালক মো. আবু নাজিম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নুরুজ্জামান ফারাবী, সহকারী পরিচালক শামীম সরকার ও সুজন মিয়াসহ বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপাল ও সম্মানিত শিক্ষকবৃন্দ।
সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া