সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে রাজধানীর বনানী ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কর্নেল ড. ই এম মোরশেদ আলম (অব.)। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য মিসেস মনিমুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিসেস এনামুন নাহার ও আতিনা রশিদ।
দিনব্যাপী এ আয়োজনে শ্রেণি ও বয়সভিত্তিক বিভিন্ন দৌড় প্রতিযোগিতা এবং ‘যেমন খুশি তেমন সাজো’সহ নানা ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। পাশাপাশি অভিভাবক ও অতিথিদের জন্যও ছিল বিশেষ ক্রীড়া পর্ব।
অনুষ্ঠানে সাউথ পয়েন্টের মালিবাগ ক্যাম্পাসের অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম, পিএসসি (অব.), বারিধারা ক্যাম্পাসের অধ্যক্ষ এয়ার কমোডর কাজী আব্দুল মঈন (অব.), উত্তরা ক্যাম্পাসের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন কর্নেল মো. জাহাঙ্গীর আলম তালুকদার, পিএসসি (অব.), মিরপুর ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্নেল মো. জাহাঙ্গীর আলম (অব.), শ্যামপুর ক্যাম্পাসের অধ্যক্ষ নাজমুল হক সিকদার এবং প্রধান অর্থ কর্মকর্তা মো. সাখাওয়াত উল্লাসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই