শিক্ষা ও গবেষণায় আগ্রহী করে তুলতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৩৩টি বিভাগের সকল সেমিস্টারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৪৭৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্টে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের আয়োজনে মেধাবী এই শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান ও পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান।
এ সময় সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ