রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি-পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ৮৪ শতাংশ।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘বি’ ইউনিটের পরীক্ষায় ৩০ হাজার ৮৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫ হাজার ৯৫৮ জন উপস্থিত ছিল। শতকরা হিসেবে উপস্থিতির হার ৮৪.০৪ শতাংশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলের নির্ধারিত কেন্দ্র পরীক্ষা হয়।
এর আগে, গত ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট ও ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটে ফলাফল প্রকাশিত হয়েছে। ‘এ’ ইউনিটের ফল প্রকাশ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই