বর্ণাঢ্য আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার ক্যাম্পাসজুড়ে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও পিঠা উৎসব, পোস্টার প্রেজেন্টেশন, জুলাই কর্নার, দেশীয় লোকসঙ্গীত পরিবেশন প্রভৃতি।
সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। পরে রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির সূচনা করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেন।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে সবচে’ আকর্ষণীয় ছিল পিঠা উৎসব।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বর্তমানে যবিপ্রবিতে ৮টি অনুষদের অধীনে ২৭টি ডিপার্টমেন্টে ছয় হাজার ২১৩ শিক্ষার্থী অধ্যায়ন করছেন।
বিডি প্রতিদিন/হিমেল