খাবার নিতে নেমে ট্রেনে কাটা পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। শুক্রবার ভোরে আব্দুলপুর জংশন স্টেশনে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্য ছেড়ে যাওয়া তিতুমীর এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন মুরাদ। পথিমধ্যে আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য সাময়িক বিরতি দেয়। তখন তিনি রেলপথ নেমে খাবার নিতে অপর প্রান্তে যাওয়ার পথে দুর্ঘটনায় আক্রান্ত হন। ট্রেন তার এক পায়ের উপর দিয়ে যায় এবং শরীরের গুরুতর আঘাত পান। ফলে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সহযাত্রীরা জানান, সকাল ৬ টা ২০ মিনিটের রাজশাহী থেকে ট্রেন ছাড়ে। বাড়ির উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম। পথে হঠাৎ এ দুর্ঘটনা ঘটে। প্রথমে তাকে চেনা যাচ্ছিল না। পরে জানতে পারি তিনি বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী।
মৃত্যু মুরাদের বাড়ি লালমনিরহাট জেলায়। তিনি ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি জেনেছি। সংশ্লিষ্ট থানা ও রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হয়েছে। তার পরিবারও আসতেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন