নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ ফেব্রুয়ারি, ২০২৬) সন্ধ্যায় এনএসইউ ইনডোর গ্রাউন্ডে এই ফাইনাল অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা এবং দলগত কাজের মানসিকতা বাড়ানো।
ফাইনাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। আরও উপস্থিত ছিলেন এনএসইউর প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেম; সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আজীবন সদস্য জনাব বেনজীর আহমেদ; সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আজীবন সদস্য জনাব মো. শাহজাহান; বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস ইয়াছমিন কামাল; মিসেস রেহানা রহমান; এবং মিসেস ফওজিয়া নাজ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর মধ্যকার প্রীতি ম্যাচ, যা দর্শকরা উপভোগ করেন।
অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, এই টুর্নামেন্ট এনএসইউ কমিউনিটির মধ্যে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং সবাইকে সক্রিয় ও সুস্থ থাকতে উৎসাহিত করার একটি প্রচেষ্টা। বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক শিক্ষার স্থান নয়; এটি পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে ওঠার একটি পরিসর। এ ধরনের আয়োজন শ্রেণিকক্ষ ও অফিসের বাইরে যোগাযোগের সুযোগ তৈরি করে।
উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, খেলাধুলায় অংশগ্রহণ মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং শারীরিক ও মানসিক সুস্থতা বাড়ায়। এ ধরনের উদ্যোগ প্রাণবন্ত ও গতিশীল ক্যাম্পাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ।
নর্থ সাউথ ইউনিভার্সিটি গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের আয়োজনে ০১ থেকে ০৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। পুরো সপ্তাহজুড়ে খেলোয়াড়রা দক্ষতা, দৃঢ়তা ও ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেন।
স্টুডেন্টস (পুরুষ) বিভাগে টিম সিএসসি প্রো-এর মো. আজোয়াদ ইসলাম ও তানভির হাসান প্রিন্স চ্যাম্পিয়ন হন। রানার-আপ হয় টিম বিবিটি স্ম্যাশার্স—মাহমুদ হাসান ও মো. আসাদুল্লাহ আল নাহিয়ান।
স্টুডেন্টস (নারী) বিভাগে টিম বিবিএ বাবল ট্রাবল-এর আকীক সানা তারিক ও রাইসা মুজিব চ্যাম্পিয়ন হন; রানার-আপ হয় টিম ফার্মা এলিক্সির ২—রুবাইয়া রশীদ পিথি ও উম্মে তানাসসুম। ফ্যাকাল্টি ও অফিসার (পুরুষ) বিভাগে টিম স্ম্যাশ মাস্টার-এর মো. আক্তারুজ্জামান ও মো. তাকবির আলম চ্যাম্পিয়ন হন। রানার-আপ হয় টিম একেএইচএন—অধ্যাপক বুলবুল সিদ্দিকী ও আকরাম হোসাইন। ফ্যাকাল্টি ও অফিসার (নারী) বিভাগে টিম শাটল হাসল-এর অধ্যাপক নাজলী সিদ্দিকী ও হুমাইরা হক চ্যাম্পিয়ন হন; রানার-আপ হয় টিম ফ্যালকন কুইন—সাইমুন নাহার সুপ্তা ও মিস সারিনা সুলতানা।
ক্লাব এক্সিকিউটিভ বিভাগে টিম এনএসইউ এসসি-এর মো. সায়েদুল করিম সিকদার ও সীমান্ত মজুমদার চ্যাম্পিয়ন হন; রানার-আপ হয় টিম এনএসইউ এমবিএসি—হাসিবুল হক ও মানস বনিক।
প্রীতি ম্যাচে টিম বোর্ড চেয়ারম্যানস অফিস— আজিজ আল কায়সার ও জাহিদুল ইসলাম চ্যাম্পিয়ন হন; রানার-আপ হয় টিম ভাইস চ্যান্সেলরস অফিস—অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ও রুমান সারওয়ার।