কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে গ্র্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকার একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য তানজিনা ইসলাম চৌধুরী সিনথিয়া।
বিভাগের কো-অর্ডিনেটর মেহেদী হাসান বাপ্পীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মনির হোসেন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খাইরুল আনোয়ার রবিন।
ইইই ক্লাবের সভাপতি জিসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এমদাদুল হক সোহাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/কেএ