ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) ঢাবি শাখা সভাপতি মহিউদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৬ সেশনের জন্য এই কমিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, অফিস সম্পাদক হয়েছেন আসিফ ইমাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ, বায়তুল মাল সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুসলিমুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হায়দার এবং ছাত্র অধিকার সম্পাদক আহসান হাবিব ইমরোজ।
এ ছাড়া আইটি সম্পাদক হাসানুল বান্না, আন্তর্জাতিক সম্পাদক আনাস বিন মুনির, দাওয়াহ সম্পাদক আশিকুর রহমান সাকিব এবং স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আশিক বিল্লাহ। বিজ্ঞান সম্পাদক হয়েছেন মো. রবিউল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক হোসনে ইয়াসিন আরাফাত এবং আইন ও মানবাধিকার সম্পাদক করা হয়েছে মো. জাকারিয়াকে (সাখাওয়াত জাকারিয়া)।
কমিটিতে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাঈম হোসেন, প্রকাশনা সম্পাদক মো. তাওকির হাসান এবং গবেষণা সম্পাদক রাফিদ হাসান সাফওয়ান। এছাড়া ছাত্রকল্যাণ সম্পাদক হয়েছেন মো. মাহবুব আলম (মিরাজ)।
এর আগে ৫ জানুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন ডাকসুর এজিএস ও লোকপ্রশাসন বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী মুহা. মহিউদ্দিন।
অন্যদিকে সেক্রেটারি হিসেবে মনোনীত হন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের একই সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান। নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাবেক প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন, যিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী।
বিডিপ্রতিদিন/কবিরুল