গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে ‘সিএসই ফেস্ট-২০২৬’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) হ্যাকাথন ও প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা বিকেল ৫টায় শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান এবং সিএসই বিভাগের সভাপতি ড. মৃণাল কান্তি বাওয়ালী।
উল্লেখ্য, হ্যাকাথনে অংশগ্রহণকারী প্রতিযোগীদের স্বল্প সময়ের মধ্যে বাস্তবধর্মী বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়। এতে প্রথম স্থান অধিকার করে টিম “Syntax Samurais”, দ্বিতীয় স্থান অধিকার করে টিম “Decode” এবং তৃতীয় স্থান অধিকার করে টিম “Unscripted”।
অন্যদিকে প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে টিম “EyeDentity”, দ্বিতীয় স্থান অধিকার করে টিম “Gstu_Pluton” এবং তৃতীয় স্থান অর্জন করে টিম “Next Level Developer”।
বিডি-প্রতিদিন/মাইনুল