শিরোনাম
প্রকাশ: ০৯:৪৯, শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ আপডেট: ১০:১৮, শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

গবেষণার টাকা নয়ছয়

ইউজিসির ৪০০০ কোটির ‘হিট’ প্রকল্প
অনলাইন ভার্সন
গবেষণার টাকা নয়ছয়

দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৭০টির ওপরে। বেশির ভাগ বিশ্ববিদ্যালয়েই গবেষণা খুব সীমিত। অথচ গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টিই বিশ্ববিদ্যালয়গুলোর মূল কাজ। তাই উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে বড় প্রকল্প ‘হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’। 

কিন্তু চার হাজার কোটি টাকার এই গবেষণা প্রকল্পে অভিযোগের অন্ত নেই। গবেষণার দিকে নজর না দিয়ে বড় অঙ্কের অর্থ লোপাট ও এর ভাগ-বাটোয়ারা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও হিট প্রকল্পের কয়েকজন কর্মকর্তা।

বিশ্বব্যাংকের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়কে এরই মধ্যে এ প্রকল্পে অসন্তুষ্টির কথা জানানো হয়েছে। ফলে বিপুল অঙ্কের ঋণের বোঝার এ প্রকল্পের উদ্দেশ্যই ব্যাহত হওয়ার পথে। সূত্র জানায়, ইউজিসি বাস্তবায়নাধীন ‘হিট’ প্রকল্পে বাংলাদেশ সরকারের অর্থের পাশাপাশি বিশ্বব্যাংক ঋণ সহায়তা দিচ্ছে। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের কাজ ২০২৩ সালের জুলাই থেকে শুরু হয়। হিট প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে চার হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে ৫০.৯৬ শতাংশ অর্থায়ন করবে বাংলাদেশ সরকার এবং বাকি ৪৯.৪ শতাংশ অর্থ দেবে বিশ্বব্যাংক।

সম্প্রতি বিশ্বব্যাংকের প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আসে। বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানান, ‘হিট প্রকল্প নিয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেছে। তারা বিষয়টি নিয়ে নাখোশ।’ এরপর প্রকল্পটি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। কিছুটা চাপের মধ্যেও পড়ে ইউজিসি।

এরপর গত ১ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ইউজিসি জানায়, হিট প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সন্তোষজনক। এই প্রকল্পের সামগ্রিক বাস্তবায়ন অগ্রগতি ‘মাঝারিমানের সন্তোষজনক’ (মডারেটলি সেটিসফ্যাক্টরি) বলে মূল্যায়ন করেছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রকল্পের সর্বশেষ বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। অর্থাৎ বিশ্বব্যাংকের সন্তুষ্টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি ভিন্ন অবস্থানে রয়েছে।

হিট প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, ‘আসলে যেসব অভিযোগ উঠেছে, তা সঠিক নয়। বলা হচ্ছে শত শত কোটি টাকার অনিয়ম হয়েছে। অথচ রিসার্চ ফান্ডের জন্য এখন পর্যন্ত মাত্র ১১৬ কোটি টাকা ছাড় হয়েছে। আরেকটি ফান্ড ছাড়ার প্রক্রিয়া চলছে।  আসলে এই প্রকল্পটির ডিপিপি আগে করা। কিন্তু সেই ডিপিপি অনুযায়ীই আমাদের কাজ করতে হচ্ছে, যা একটি বড় জটিলতা। সেগুলো সমন্বয় করেই আমাদের এগোতে হচ্ছে।’

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হিট প্রকল্প নিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আবুল হাসনাত, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. রেজাউল করিম, অধ্যাপক ড. সাহাবুল হক ও অধ্যাপক ড. জামাল উদ্দিন।

তাঁরা বলেন, ‘হিট প্রকল্পে ভালো এবং স্বীকৃত গবেষকদের বাদ দিয়ে লো-প্রোফাইল ও কম সাইটেশনধারী শিক্ষকদের প্রজেক্ট নির্বাচিত করা হয়েছে। প্রজেক্ট নির্বাচনে মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন করা হয়নি। রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে স্বজনপ্রীতি করা হয়েছে। আমাদের পর্যবেক্ষণ বলে, প্রায় ৪০ শতাংশ লো-প্রোফাইলধারী (টোটাল সাইটেশন ১০০-এর কম) গবেষকদের প্রজেক্ট নির্বাচন করা হয়েছে। এ ছাড়া ৫০০ সাইটেশনের কম আছে—এমন ৪০ শতাংশ গবেষকের প্রজেক্ট নির্বাচন করা হয়েছে। বিশ্বব্যাপী স্বীকৃত গবেষকদের বাদ দিয়ে তুলনামূলক কম গবেষণা ও সাইটেশন রয়েছে—এমন গবেষক নির্বাচন করা হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’

শিক্ষকরা বলছেন, গবেষণা প্রকল্প পেতে যোগ্যতার বদলে প্রাধান্য পেয়েছে রাজনৈতিক আনুগত্য ও ব্যক্তিগত পরিচিতি। সমাজবিজ্ঞানের শিক্ষক দিয়ে ব্যবসায় অনুষদ, অর্থনীতি, হিসাববিজ্ঞান—এমনকি স্থাপত্যবিষয়ক গবেষণার প্রস্তাব মূল্যায়ন করানো হয়েছে। গণযোগাযোগ, রাষ্ট্রবিজ্ঞান ও নৃবিজ্ঞানের শিক্ষকদের দেওয়া হয়েছে ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্ক, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও প্রত্নতত্ত্বের মতো ভিন্ন বিষয়ের রিভিউয়ের দায়িত্ব।

এসব অভিযোগের পরও গত বছরের ২৭ আগস্ট নির্বাচিত ১৫১টি উপপ্রকল্প বাস্তবায়নে দেশের ৪৩টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি সই করে ইউজিসি। সম্প্রতি কয়েক শ কোটি টাকার অর্থও ছাড় করা হয়েছে। প্রথম পর্যায়ের গবেষণা প্রকল্পের জন্য প্রায় ৬০০ কোটি টাকা ছাড় করার কথা রয়েছে। 

নাম প্রকাশ না করে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘প্রকল্পটির টার্গেট ভালো। সমস্যা হচ্ছে প্রকল্পটি যাঁরা হ্যান্ডেল করছেন তাঁদের নিয়ে। প্রথম পর্যায়ের গবেষণা প্রকল্প নিয়ে যেসব অভিযোগ উঠেছে, এর কিছু না কিছু সত্যতা তো রয়েছেই। তবে দ্বিতীয় পর্যায়ে যেন কোনো অভিযোগ না ওঠে, কিভাবে শতভাগ স্বচ্ছতার সঙ্গে কাজ করা যায়, সে দিকটায় প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের ও ইউজিসির নজর দেওয়া উচিত।’

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রিসার্চ ফান্ডের জন্য প্রথম পর্যায়েই প্রায় ১০০ কোটি টাকা ভাগবাটোয়ারার আয়োজন করেছে ইউজিসি ও হিটের একটি শক্তিশালী সিন্ডিকেট। রিভিউয়ারদের ম্যানেজ করে সিন্ডিকেটের শিক্ষকদের প্রকল্প দিয়েছে ওই সিন্ডিকেট। প্রত্যেক রিভিউয়ের জন্য ১৫ হাজার টাকা সম্মানী রাখা হলেও সর্বোচ্চ নম্বর দিলে ১০ লাখ পর্যন্ত অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয় ওই সিন্ডিকেট। অন্যদিকে যেসব গবেষণা প্রকল্পে সর্বোচ্চ নম্বর দেওয়া হয় তাদের সঙ্গে ফিফটি-ফিফটির মৌখিক চুক্তি হয়েছে। অর্থাৎ দুই কোটি টাকার প্রজেক্ট পেলে এক কোটি দিয়ে দিতে হবে। এভাবে শতাধিক গবেষণা প্রকল্পে সর্বোচ্চ নম্বর দিয়ে ১০০ কোটি টাকা বাণিজ্য করেছে ওই সিন্ডিকেট। হিট প্রকল্পে বর্তমানে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। এখানেও বড় ধরনের জাল বিছিয়ে রেখেছে ওই সিন্ডিকেট।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদ গত বুধবার এক অনুষ্ঠানে বলেন, হিট প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) উপপ্রকল্পের গবেষণা প্রস্তাব মূল্যায়ন সতর্কভাবে করতে হবে। প্রকল্প মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত এবং নির্ধারিত সময়ের মধ্যে মূল্যায়নের সব কাজ শেষ করতে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন তিনি।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘প্রকল্পের মূল্যায়ন যেন বিদ্যমান সামাজিক, রাজনৈতিক ও একাডেমিক বাস্তবতার নিরিখে সঠিক হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রকল্প মূল্যায়ন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি এবং প্রশ্ন যাতে না ওঠে, সেদিকেও নজর দিতে হবে।’   

সূত্র জানায়, হিট প্রকল্পের শুরুতে পিডি নিয়োগ নিয়েই অনিয়মের শুরু। নিয়োগ পরীক্ষায় ৩২ প্রার্থীর মধ্যে প্রথম হয়েছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবুল হাসনাত মুহাম্মদ সোলায়মান। ২০২৪ সালের ১৪ মার্চ ইউজিসি তাঁকে নিয়োগ দেয়। কিন্তু ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে পতিত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মৌখিক নির্দেশে মাত্র এক দিনের মাথায় তাঁর নিয়োগ বাতিল করে মন্ত্রণালয়। পরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আওয়ামীপন্থী অধ্যাপক আসাদুজ্জামানকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া এই প্রকল্পে অন্যতম পরামর্শক হিসেবে নিয়োগ পান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক ড. মোজাহার আলী। তাঁরা দুজন এখনো বহাল রয়েছেন।

এদিকে ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতিতে পিডি পদে নিয়োগ ফিরে পেতে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেন হিট প্রকল্পে প্রথম হওয়া প্রফেসর আবুল হাসনাত। সেখানে তিনি বলেন, ‘তৎকালীন শিক্ষামন্ত্রীর মৌখিক নির্দেশে সরকারি ছুটির দিন আমার জিও বাতিল করা হয়। অথচ আদেশ বাতিল করতে হলে আন্ত মন্ত্রণালয় সভা করতে হয়। আমার একমাত্র অপরাধ ছিল আমি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের সঙ্গে সম্পৃক্ত।’

বঞ্চিত প্রার্থী অধ্যাপক হাসনাতের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি যে অন্যায্যতার শিকার হয়েছেন, তা মৌখিকভাবে স্বীকার করা হয়েছে। কিন্তু ইউজিসির একটি শক্তিশালী সিন্ডিকেট বড় অঙ্কের টাকা লুটপাট করতে বর্তমান পিডিকেই রেখে দিতে মরিয়া হয়ে উঠেছে।

জানা যায়, দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৫টি। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৬টি। কিন্তু প্রথম পর্যায়ের গবেষণা প্রকল্পে বৈষম্যের শিকার হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণায় অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি ব্যয় করলেও তারা কোনো প্রকল্প পায়নি। অথচ তারা একাধিক গবেষণায় দেশে-বিদেশে স্বীকৃতি পেয়েছে। হিট প্রকল্প থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অবমূল্যায়ন করা হচ্ছে বলেও জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা।      

হিট প্রকল্পের পিডি অধ্যাপক আসাদুজ্জামান বলেন, ‘আমরা এখন দ্বিতীয় পর্যায়ে গবেষণা প্রকল্প নিয়ে কাজ করছি। শিগগিরই আমরা রিভিউ শুরু করব।’

প্রথম পর্যায়ের গবেষণা প্রকল্পের বিভিন্ন অভিযোগ-অনিয়মের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে বলার জন্য সরাসরি আসতে হবে। কাগজপত্র দেখে কথা বলতে হবে। তবে দ্বিতীয় পর্যায়ের গবেষণা প্রকল্পের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। সেগুলো নিয়ে কাজ করছি।’

সূত্র: কালের কণ্ঠ

বিডি প্রতিদিন/নাজিম

এই বিভাগের আরও খবর
কৃষ্ণচূড়ায় রঙিন ইসলামী বিশ্ববিদ্যালয়
কৃষ্ণচূড়ায় রঙিন ইসলামী বিশ্ববিদ্যালয়
বিইউবিটিতে সামার ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ
বিইউবিটিতে সামার ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. এম এম শরীফুল করীম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. এম এম শরীফুল করীম
বুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক একরামুল হক
বুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক একরামুল হক
জাবিতে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার ঘটনায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
জাবিতে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার ঘটনায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ
ঢাবিতে বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট
ঢাবিতে বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট
নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয়
নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয়
জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য শাবিপ্রবির অধ্যাপক ড. ইকবাল
ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য শাবিপ্রবির অধ্যাপক ড. ইকবাল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান
ডব্লিউইউআরআই র‍্যাঙ্কিংয়ে দেশে চতুর্থ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ডব্লিউইউআরআই র‍্যাঙ্কিংয়ে দেশে চতুর্থ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
সর্বশেষ খবর
চামড়া শিল্প বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে : বাণিজ্যমন্ত্রী
চামড়া শিল্প বিলিয়ন ডলারের রপ্তানি আয়কারী খাত হিসেবে গড়ে তোলা হবে : বাণিজ্যমন্ত্রী

এই মাত্র | মন্ত্রীকথন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

৬ সেকেন্ড আগে | দেশগ্রাম

বাজেটে আসছে চমক, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাসে শুল্ক থাকবে না
বাজেটে আসছে চমক, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাসে শুল্ক থাকবে না

১ মিনিট আগে | মন্ত্রীকথন

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২ মিনিট আগে | দেশগ্রাম

ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে
ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে

৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সিলেটে শিশু হত্যায় অভিযুক্তের বাড়িতে হামলা
সিলেটে শিশু হত্যায় অভিযুক্তের বাড়িতে হামলা

১১ মিনিট আগে | চায়ের দেশ

ফটিকছড়িতে মানুষের মাথার খুলি উদ্ধার
ফটিকছড়িতে মানুষের মাথার খুলি উদ্ধার

১৪ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

মাগুরায় ইন্টার্ন চিকিৎসকদের মাঝে সনদপত্র বিতরণ
মাগুরায় ইন্টার্ন চিকিৎসকদের মাঝে সনদপত্র বিতরণ

১৭ মিনিট আগে | দেশগ্রাম

প্রেমের টানে বাংলাদেশে এসেও শুন্য হাতে ফিরে গেল চীনা যুবক
প্রেমের টানে বাংলাদেশে এসেও শুন্য হাতে ফিরে গেল চীনা যুবক

১৯ মিনিট আগে | দেশগ্রাম

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

২১ মিনিট আগে | দেশগ্রাম

ভ্যানচালক হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
ভ্যানচালক হত্যার বিচার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

২২ মিনিট আগে | দেশগ্রাম

চলতি মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও আসছে ৫টি
চলতি মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও আসছে ৫টি

২৪ মিনিট আগে | জাতীয়

সিলেট বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক
সিলেট বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক

২৯ মিনিট আগে | দেশগ্রাম

রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন : আ স ম‌ রব
রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় ঐকমত্য প্রয়োজন : আ স ম‌ রব

৩০ মিনিট আগে | রাজনীতি

তুচ্ছ ঘটনায় মোংলায় সংঘর্ষ, প্রতিপক্ষের হামলায় আহত ৭
তুচ্ছ ঘটনায় মোংলায় সংঘর্ষ, প্রতিপক্ষের হামলায় আহত ৭

৩৪ মিনিট আগে | দেশগ্রাম

কুষ্টিয়ায় হত্যা মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
কুষ্টিয়ায় হত্যা মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৩৪ মিনিট আগে | দেশগ্রাম

সমস্যা যখন জনপ্রিয়তা, পরিচয় লুকিয়ে সাধারণ মানুষের ভিড়ে অস্কারজয়ী অভিনেতা
সমস্যা যখন জনপ্রিয়তা, পরিচয় লুকিয়ে সাধারণ মানুষের ভিড়ে অস্কারজয়ী অভিনেতা

৩৫ মিনিট আগে | শোবিজ

শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে
শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা যা থাকছে

৩৫ মিনিট আগে | জাতীয়

গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের ২৯ সদস্যের নতুন কমিটি
গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের ২৯ সদস্যের নতুন কমিটি

৪০ মিনিট আগে | দেশগ্রাম

সৌদি আরব পৌঁছেছেন ৫৭ হাজার ৫২৬ জন হজযাত্রী
সৌদি আরব পৌঁছেছেন ৫৭ হাজার ৫২৬ জন হজযাত্রী

৪৫ মিনিট আগে | জাতীয়

জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প
জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

৪৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বসুন্ধরা শুভসংঘের দেওয়া সেলাই মেশিনে বদলাবে ২০ পরিবারের জীবন
বসুন্ধরা শুভসংঘের দেওয়া সেলাই মেশিনে বদলাবে ২০ পরিবারের জীবন

৫১ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু
নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু

৫৩ মিনিট আগে | দেশগ্রাম

লোকসানে তামাক পুড়িয়ে শপথ কৃষকের, ‘আর কখনো এই বিষ চাষ করব না’
লোকসানে তামাক পুড়িয়ে শপথ কৃষকের, ‘আর কখনো এই বিষ চাষ করব না’

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টে কেমন থাকবে সিলেটের আবহাওয়া
বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টে কেমন থাকবে সিলেটের আবহাওয়া

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সংস্কৃতি কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, জাতির আত্মপরিচয়: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতি কেবল বিনোদনের অনুষঙ্গ নয়, জাতির আত্মপরিচয়: সংস্কৃতিমন্ত্রী

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের
ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

১ ঘণ্টা আগে | নগর জীবন

সুন্দরবনে অস্ত্রসহ ৩ বনদস্যু আটক
সুন্দরবনে অস্ত্রসহ ৩ বনদস্যু আটক

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বগুড়ায় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২
বগুড়ায় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

রেমিট্যান্স প্রবাহে স্বস্তি, রিজার্ভ এখন ৩৪.৩২ বিলিয়ন ডলার
রেমিট্যান্স প্রবাহে স্বস্তি, রিজার্ভ এখন ৩৪.৩২ বিলিয়ন ডলার

১ ঘণ্টা আগে | অর্থনীতি

সর্বাধিক পঠিত
ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের
ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

৭ ঘণ্টা আগে | অর্থনীতি

ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ
ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বাসঘাতকদের হুঁশিয়ারি দিল ইরান, কারা সেই বিশ্বাসঘাতক?
বিশ্বাসঘাতকদের হুঁশিয়ারি দিল ইরান, কারা সেই বিশ্বাসঘাতক?

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘যুক্তরাষ্ট্র পতনশীল দেশ’, চীনের প্রেসিডেন্টের মন্তব্যের জবাবে যা বললেন ট্রাম্প
‘যুক্তরাষ্ট্র পতনশীল দেশ’, চীনের প্রেসিডেন্টের মন্তব্যের জবাবে যা বললেন ট্রাম্প

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লাগেজে মাংস-শাকসবজি, কানাডায় বাংলাদেশি যাত্রীদের গুনতে হলো জরিমানা
লাগেজে মাংস-শাকসবজি, কানাডায় বাংলাদেশি যাত্রীদের গুনতে হলো জরিমানা

৫ ঘণ্টা আগে | পরবাস

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে স্পষ্ট যে অবস্থান জানাল চীন
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে স্পষ্ট যে অবস্থান জানাল চীন

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সভাপতি-সম্পাদকসহ ১৩ পদে বিএনপিপন্থী আইনজীবীদের জয়
সভাপতি-সম্পাদকসহ ১৩ পদে বিএনপিপন্থী আইনজীবীদের জয়

১৫ ঘণ্টা আগে | জাতীয়

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ ১৫ মে
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ ১৫ মে

২২ ঘণ্টা আগে | অর্থনীতি

ওমানে গাড়ির ভেতরে চার ভাইয়ের মরদেহ উদ্ধার
ওমানে গাড়ির ভেতরে চার ভাইয়ের মরদেহ উদ্ধার

২৩ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

যে কারণে পাকিস্তানের কিছু নাগরিককে বহিষ্কার করছে আমিরাত
যে কারণে পাকিস্তানের কিছু নাগরিককে বহিষ্কার করছে আমিরাত

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৯ জেলায় নতুন এডিসি নিয়োগ
৯ জেলায় নতুন এডিসি নিয়োগ

২২ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ফ্রান্সের, বাদ পড়লেন যারা
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ফ্রান্সের, বাদ পড়লেন যারা

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পরিমার্জন হচ্ছে ২০২৭ সালের পাঠ্যবই, ফিরছে প্রকৃত ইতিহাস: এনসিটিবি চেয়ারম্যান
পরিমার্জন হচ্ছে ২০২৭ সালের পাঠ্যবই, ফিরছে প্রকৃত ইতিহাস: এনসিটিবি চেয়ারম্যান

৯ ঘণ্টা আগে | জাতীয়

‘চুক্তি না হলে ইরান ধ্বংস হবে’ চীনে বসে হুঁশিয়ারি ট্রাম্পের
‘চুক্তি না হলে ইরান ধ্বংস হবে’ চীনে বসে হুঁশিয়ারি ট্রাম্পের

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না ‘টিউশন ফি’
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না ‘টিউশন ফি’

২২ ঘণ্টা আগে | জাতীয়

ইরান ইস্যুতে চীনের সহায়তা চাইলেন ট্রাম্প, মিলল না স্পষ্ট আশ্বাস
ইরান ইস্যুতে চীনের সহায়তা চাইলেন ট্রাম্প, মিলল না স্পষ্ট আশ্বাস

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঈদের আগে একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
ঈদের আগে একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

২ ঘণ্টা আগে | জাতীয়

চীন সফরে এখন পর্যন্ত কী কী পেলেন ডোনাল্ড ট্রাম্প
চীন সফরে এখন পর্যন্ত কী কী পেলেন ডোনাল্ড ট্রাম্প

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চার দিন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস
চার দিন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

৯ ঘণ্টা আগে | জাতীয়

‘বিক্রয় ডট কম’ কিনে নিলো নাইজেরিয়ার ‘জিজি’
‘বিক্রয় ডট কম’ কিনে নিলো নাইজেরিয়ার ‘জিজি’

১৭ ঘণ্টা আগে | অর্থনীতি

সোহরাওয়ার্দী উদ্যানে ছদ্মবেশে গান গেয়ে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ
সোহরাওয়ার্দী উদ্যানে ছদ্মবেশে গান গেয়ে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ

২০ ঘণ্টা আগে | নগর জীবন

নতুন দায়িত্বে মাহমুদউল্লাহ
নতুন দায়িত্বে মাহমুদউল্লাহ

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি: চিফ হুইপ
চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি: চিফ হুইপ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

৫ হাজার বছর আগে তৈরি রহস্যময় দ্বীপ, বিস্মিত বিজ্ঞানীরা
৫ হাজার বছর আগে তৈরি রহস্যময় দ্বীপ, বিস্মিত বিজ্ঞানীরা

১২ ঘণ্টা আগে | বিজ্ঞান

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা
যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা

২৩ ঘণ্টা আগে | জাতীয়

ছুটির দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ
ছুটির দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ

১০ ঘণ্টা আগে | দেশগ্রাম

বরিশালে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের রহস্য উদঘাটন
বরিশালে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের রহস্য উদঘাটন

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিচ্ছেদের ঘোষণা দিলেন মৌনি রায়
বিচ্ছেদের ঘোষণা দিলেন মৌনি রায়

২৩ ঘণ্টা আগে | শোবিজ

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সমন্বিত রোডম্যাপ দিলেন তাসনিম জারা
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সমন্বিত রোডম্যাপ দিলেন তাসনিম জারা

৫ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
সারা দেশে জাল টাকার ভয়ানক কারবার
সারা দেশে জাল টাকার ভয়ানক কারবার

প্রথম পৃষ্ঠা

শর্টকাটে বড়লোক!
শর্টকাটে বড়লোক!

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

চীনে ট্রাম্প-জিনপিং ঐতিহাসিক বৈঠক
চীনে ট্রাম্প-জিনপিং ঐতিহাসিক বৈঠক

প্রথম পৃষ্ঠা

সড়ক যেন বিভীষিকা
সড়ক যেন বিভীষিকা

পেছনের পৃষ্ঠা

জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে রাজনীতি?
জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে রাজনীতি?

প্রথম পৃষ্ঠা

জিতলেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
জিতলেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

মাঠে ময়দানে

কুমার নদের করুণ দশা
কুমার নদের করুণ দশা

পেছনের পৃষ্ঠা

আমদানিনীতিতে সুবিধা বাড়ছে রপ্তানি খাতের
আমদানিনীতিতে সুবিধা বাড়ছে রপ্তানি খাতের

পেছনের পৃষ্ঠা

রায়ের অপেক্ষায় দুই মামলা
রায়ের অপেক্ষায় দুই মামলা

প্রথম পৃষ্ঠা

আলোচনায় সিলেটের ‘সবুজ উইকেট’
আলোচনায় সিলেটের ‘সবুজ উইকেট’

মাঠে ময়দানে

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোন আমলে
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোন আমলে

সম্পাদকীয়

বাঁচানো গেল না গুলিবিদ্ধ শিশু রেশমিকে
বাঁচানো গেল না গুলিবিদ্ধ শিশু রেশমিকে

প্রথম পৃষ্ঠা

আইসিসিবিতে শুরু দুটি আন্তর্জাতিক প্রদর্শনী
আইসিসিবিতে শুরু দুটি আন্তর্জাতিক প্রদর্শনী

পেছনের পৃষ্ঠা

ওমানে গাড়ির ভিতর মিলল বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ
ওমানে গাড়ির ভিতর মিলল বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ

প্রথম পৃষ্ঠা

ট্যানারি মালিকদের কাছে জিম্মি আড়তদাররা
ট্যানারি মালিকদের কাছে জিম্মি আড়তদাররা

নগর জীবন

বাবার পর মারা গেল তিন ভাইবোন
বাবার পর মারা গেল তিন ভাইবোন

প্রথম পৃষ্ঠা

২০ টাকা নিয়ে ধস্তাধস্তি, বৃদ্ধের মৃত্যু
২০ টাকা নিয়ে ধস্তাধস্তি, বৃদ্ধের মৃত্যু

দেশগ্রাম

মমতাকে উদ্দেশ করে চোর স্লোগান
মমতাকে উদ্দেশ করে চোর স্লোগান

প্রথম পৃষ্ঠা

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু জবাই নিষিদ্ধ করল বিজেপি
পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু জবাই নিষিদ্ধ করল বিজেপি

পেছনের পৃষ্ঠা

ভুট্টা খেতে শিশুর লাশ, আটক ১
ভুট্টা খেতে শিশুর লাশ, আটক ১

দেশগ্রাম

মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা
মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা

প্রথম পৃষ্ঠা

কাল চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান
কাল চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান

নগর জীবন

দেশের প্রতিটি ঘরে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা
দেশের প্রতিটি ঘরে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনা

নগর জীবন

ধানমন্ডিতে বসুন্ধরা টয়লেট্রিজের পণ্য বিক্রি উদ্বোধন
ধানমন্ডিতে বসুন্ধরা টয়লেট্রিজের পণ্য বিক্রি উদ্বোধন

নগর জীবন

গণভোটের রায়সহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা
গণভোটের রায়সহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

প্রথম পৃষ্ঠা

রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব
রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব

সম্পাদকীয়

আইডিএলসি ফাইন্যান্স পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভা
আইডিএলসি ফাইন্যান্স পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভা

নগর জীবন

গবাদি পশুর শেডে পাঠদান!
গবাদি পশুর শেডে পাঠদান!

দেশগ্রাম

দর্শক আগ্রহের কেন্দ্রে ‘মায়াপাখি’
দর্শক আগ্রহের কেন্দ্রে ‘মায়াপাখি’

শোবিজ