গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয়ের নবগঠিত জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ (সাদাদল)।
সোমবার দুপুর ১২টায় উপাচার্যের অফিস রুমে কমিটির আহ্বায়ক ড. মাহবুব হাসান ও সদস্য সচিব ড. এস এম আহসানের নেতৃত্বে শিক্ষক নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা-গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল রাখতে সকলের সহায়তা কামনা করেন।
বিডি প্রতিদিন/কেএ