আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এক অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। রেফারিকে মারধর ও দর্শকদের মাঠে নেমে পড়ার ঘটনায় ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
রবিবার (১৭ মে) বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ৩৩টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথমার্ধে জাতীয় বিশ্ববিদ্যালয় ১-০ গোলে এগিয়ে ছিল।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে সহকারী রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দর্শকরা মাঠে নেমে রেফারিকে মারধর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খেলা বন্ধ করা হয়। পরে উভয় দলের সম্মতিতে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। তৃতীয় স্থান অর্জন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন জানান, টুর্নামেন্টের নিয়মানুযায়ী অসমাপ্ত খেলার দুই দলকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কেকে