জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘ট্রেন টু ম্যানিয়াক’ কর্মসূচির আওতায় ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক ৩.০’ এবং ‘ট্রেন টু ট্রান্সফর্ম’ শীর্ষক দুটি ইভেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, জবি ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও গঠনমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজেদের ক্যারিয়ার গড়ে তুলে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন। এছাড়া ক্যারিয়ার ক্লাবের মডারেটর, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ