সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে ১০২টি গাড়ি। এছাড়া বিভিন্ন প্রকার গাড়ির বিরুদ্ধে ৮১টি মামলা দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এবং ট্রাফিক বিভাগ এ অভিযান পরিচালনা করে।
বুধবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
এসএমপি সূত্র জানায়, ৩২ ঘন্টার অভিযানে নিয়মিত মামলার ৭ জন, ওয়ারেন্টভ’ক্ত ৫ জন, ১৬ জন মাদকসেবী ও কারবারি এবং মেট্রো অধ্যাদেশে ৩৯ জন ও আইন অমান্যকারী ৩ জন হকারকে গ্রেফতার করা হয়েছে। উক্ত সময়ে পুলিশের অভিযানে ৮৫ পিস ইয়াবা, ২৭ লিটার দেশীয় মদ (কেরু) ও ৫৫ লিটার চোলাই মদ এবং ৩৩০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযানকালে বিভিন্ন ধরণের ৮১টি গাড়ির বিরুদ্ধে মামলা ও ১০২টি গাড়ি আটক করা হয়।
বিডি প্রতিদিন/এএম