সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী। নির্বাচনের আগে সরকার যে সব ওয়াদা করেছিল, পর্যায়ক্রমে সেগুলোর কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ফ্যামেলি কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন উন্নয়ন কাজের কার্যক্রম চলমান রয়েছে। বিশ্বনাথ-ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন হবে। উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম করা যাবে না। নিজ দলের কেউ উন্নয়ন কাজে অনিয়ম করলে তাকেও ছাড় দেওয়া হবে না।’
শনিবার (১৬ মে) দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদে তার ব্যক্তিগত অফিসে উপজেলা ও পৌর প্রকৌশলী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারি সকল প্রকল্পের কাজ সঠিকভাবে করতে হবে। অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর রহমান, উপজেলা প্রকৌশলী হাসানুজ্জামান, পৌর সহকারী প্রকৌশলী মনির উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কাওছার খান, শামিম আহমদ, সাংগঠনিক সম্পাদক আবদুল মুমিন মামুন, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুল জলিল, ঠিকাদারি প্রতিষ্ঠানের শিপন আহমদ, দুলাল মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল প্রমুখ।
বিডিপ্রতিদিন/কেকে