কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর প্রাণপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এমএ মাদরাসা-র ৯১তম এনামী জলসা শনিবার অনুষ্ঠিত হবে। নগরীর বায়েজিদ এলাকার মাদরাসা ক্যাম্পাসের সামনের ময়দানে বিকেল ৩টায় শুরু হবে এ জলসা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী। এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরাম, গুণীজন, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য মাদরাসা কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।