চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য ও চট্টগ্রাম প্রতিদিন-এর সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখারের পিতা আবু মোহাম্মদ হোসাইন (৮০) ইন্তেকাল করেছেন।
আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ছেলে, মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তিনি কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরের দেওয়ানবাজার মদিনা মসজিদে এবং বিকেল সাড়ে ৩টায় সাতকানিয়া উপজেলার মাদার্শা গ্রামে বুড়িপুকুর মসজিদ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
আবু মোহাম্মদ হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ