চট্টগ্রাম নগরীতে অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার নগরীর সদরঘাট থানার কদমতলী এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানকে এই জরিমানা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।
আবু হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকার প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়া বিভিন্ন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি করে আসছিল। অভিযানে সেখান থেকে বেশকিছু বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এএম