শিরোনাম
প্রকাশ: ১৪:২৫, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ আপডেট: ১৫:৩৫, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব : চট্টগ্রামের ডিসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
অনলাইন ভার্সন
আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব : চট্টগ্রামের ডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সারাদেশে এই প্রথম আইন-শৃঙ্খলা রক্ষা বিষয়ক যৌথ মহড়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। জেলার রাউজান উপজেলায় আয়োজিত এ যৌথ মহড়া ও মতবিনিময় সভায় নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর ও নিরপেক্ষ অবস্থানের কথা জানানো হয়।

সোমবার রাউজানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশের জনগণের আকাঙ্ক্ষার পাশাপাশি বিশ্ববাসীও আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব।

তিনি বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি কোনো চেয়ারের পরিবর্তনও নয়। এটি হচ্ছে বাংলাদেশের আগামী ১০০ বছরের রূপরেখা। আগামী একশ বছর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, এই দেশে আমরা কতটা নিরাপদ থাকব, দেশের প্রতিটি নাগরিক কতটা নিরাপদ থাকবে, আমাদের সন্তানরা এ দেশে ঠিকমতো বসবাস করতে পারবে কি না এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে কি না—এই আয়োজন তারই অংশ।

জেলা প্রশাসক বলেন, এর জন্য আমাদের সবার দায়িত্ব রয়েছে। আমি একা কিংবা পুলিশ সুপার একা এই নির্বাচনকে উৎসবমুখর করতে পারবো না। এখানে সবার অংশগ্রহণ প্রয়োজন। শুধু ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করলেই হবে না, শুধু নিরপেক্ষ দায়িত্ব পালন করলেও হবে না। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের আরও একটি দায়িত্ব রয়েছে। সমাজব্যবস্থা কেমন হবে, আপনার সন্তান কোন পরিবেশে বড় হবে—সে পরিকল্পনা করার দায়িত্বও আপনার।

তিনি আরও বলেন, আমরা একটি নিরাপদ রাষ্ট্র চাই। আমরা চাই না এই রাষ্ট্র থেকে আবার কেউ পালিয়ে যাক। আমরা চাই সবাই এই রাষ্ট্রে সুন্দরভাবে বসবাস করুক। এটি নিশ্চিত করতে হলে সবার মতামত গ্রহণ করা প্রয়োজন। সে জন্য একটি গণভোটের আয়োজন করা হয়েছে, যেখানে সবার মতামত দরকার। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এটি শুধু প্রশাসনের দায়িত্ব নয়, বরং দেশের প্রতি সবার সম্মিলিত দায়বদ্ধতা।

জেলা প্রশাসক বলেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে তারা কী ধরনের বাংলাদেশ চায়। ১৯৫২, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, আর রক্তপাত নয়— মানুষ শান্তিতে বসবাস করতে চায়। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে ব্যক্তি নয়, শক্তিশালী ও নিরপেক্ষ ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা করবে।

ভোট সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো স্বার্থের কাছে যেন কেউ নিজের বিবেক ও দায়িত্ববোধ বিক্রি না করেন। প্রশাসন কঠোর হতে চায় না, তবে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করলে কঠোর হতে বাধ্য হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। তিনি বলেন, কোনো অবস্থাতেই রাউজানে ভোটগ্রহণের পরিবেশে বিঘ্ন সৃষ্টি করতে দেওয়া হবে না। অস্ত্রধারী সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং তথ্য যাচাই করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। নির্বাচনকালীন সময়ে পুলিশ বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলেও তিনি আশ্বাস দেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ এবং রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর
মাইজভাণ্ডারী ১২০তম ওরস সম্পন্ন, লাখো ভক্তের উপস্থিতি
মাইজভাণ্ডারী ১২০তম ওরস সম্পন্ন, লাখো ভক্তের উপস্থিতি
কক্সবাজারে লক্ষাধিক ইয়াবা উদ্ধার, আটক দুই, প্রাইভেট কার জব্দ
কক্সবাজারে লক্ষাধিক ইয়াবা উদ্ধার, আটক দুই, প্রাইভেট কার জব্দ
বায়েজিদে যুবককে হত্যা করে টুকরো, প্রেমিকা গ্রেফতার
বায়েজিদে যুবককে হত্যা করে টুকরো, প্রেমিকা গ্রেফতার
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
র‌্যাবের ওপর হামলার ঘটনায় কালা বাচ্চু গ্রেফতার
র‌্যাবের ওপর হামলার ঘটনায় কালা বাচ্চু গ্রেফতার
রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার
রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামে পলিথিনে মিলল মরদেহের খণ্ডাংশ
চট্টগ্রামে পলিথিনে মিলল মরদেহের খণ্ডাংশ
তারেক রহমান আসছেন চট্টগ্রামে, নেতাকর্মীদের উচ্ছ্বাস-জোর প্রস্তুতি
তারেক রহমান আসছেন চট্টগ্রামে, নেতাকর্মীদের উচ্ছ্বাস-জোর প্রস্তুতি
পলিথিনে মোড়ানো হাত-পা উদ্ধার
পলিথিনে মোড়ানো হাত-পা উদ্ধার
তিন দিনের রিমান্ডে এবিএম ফজলে করিম
তিন দিনের রিমান্ডে এবিএম ফজলে করিম
পুকুর-দিঘি সংরক্ষণ ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়: চসিক মেয়র
পুকুর-দিঘি সংরক্ষণ ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়: চসিক মেয়র
কোমরে শিকল বেঁধে তিনদিন ধরে নির্যাতন
কোমরে শিকল বেঁধে তিনদিন ধরে নির্যাতন
সর্বশেষ খবর
অকারণে হর্ন বাজানোর বদভ্যাস পরিবর্তন করতে হবে : পরিবেশ উপদেষ্টা
অকারণে হর্ন বাজানোর বদভ্যাস পরিবর্তন করতে হবে : পরিবেশ উপদেষ্টা

২ সেকেন্ড আগে | জাতীয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নেই, এর নেপথ্যে যা যা ঘটেছে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নেই, এর নেপথ্যে যা যা ঘটেছে

৫৭ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারল না, প্রশ্ন গিলেস্পির
বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারল না, প্রশ্ন গিলেস্পির

৪ মিনিট আগে | মাঠে ময়দানে

অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে কিশোরের মৃত্যু, হঠাৎ আক্রমণ বেড়েছে যে কারণে?
অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে কিশোরের মৃত্যু, হঠাৎ আক্রমণ বেড়েছে যে কারণে?

৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

চুয়াডাঙ্গা সীমান্তে ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল জোরদার
চুয়াডাঙ্গা সীমান্তে ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল জোরদার

৫ মিনিট আগে | দেশগ্রাম

বিএনপি ও গণতন্ত্র একই মুদ্রার এপিঠ-ওপিঠ: আমীর খসরু
বিএনপি ও গণতন্ত্র একই মুদ্রার এপিঠ-ওপিঠ: আমীর খসরু

১০ মিনিট আগে | ভোটের হাওয়া

নারায়ণগঞ্জে সরিষার ভালো ফলনের আশা
নারায়ণগঞ্জে সরিষার ভালো ফলনের আশা

১১ মিনিট আগে | কৃষি ও প্রকৃতি

সোনারগাঁয়ে বালুর মাঠে তারেক রহমানের সভামঞ্চ প্রস্তুত
সোনারগাঁয়ে বালুর মাঠে তারেক রহমানের সভামঞ্চ প্রস্তুত

১৫ মিনিট আগে | রাজনীতি

বর্ণাঢ্য আয়োজনে যবিপ্রবি দিবস উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে যবিপ্রবি দিবস উদযাপন

২০ মিনিট আগে | ক্যাম্পাস

আফগানিস্তানে তুষারপাত ও বৃষ্টিতে ৬১ জনের মৃত্যু
আফগানিস্তানে তুষারপাত ও বৃষ্টিতে ৬১ জনের মৃত্যু

২০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

শৈত্যপ্রবাহ কি তবে শেষ, যা জানাল আবহাওয়া অফিস
শৈত্যপ্রবাহ কি তবে শেষ, যা জানাল আবহাওয়া অফিস

২২ মিনিট আগে | জাতীয়

কাল নির্বাচনী জনসভায় কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
কাল নির্বাচনী জনসভায় কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির

২৪ মিনিট আগে | ভোটের হাওয়া

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২৪ মিনিট আগে | জাতীয়

আজ কুমিল্লায় তিন সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান
আজ কুমিল্লায় তিন সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান

২৪ মিনিট আগে | ভোটের হাওয়া

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান
অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান

২৬ মিনিট আগে | অর্থনীতি

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন
একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

৩২ মিনিট আগে | জাতীয়

মাইজভাণ্ডারী ১২০তম ওরস সম্পন্ন, লাখো ভক্তের উপস্থিতি
মাইজভাণ্ডারী ১২০তম ওরস সম্পন্ন, লাখো ভক্তের উপস্থিতি

৩৩ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচনী প্রচারণায় জনচলাচলে বিঘ্ন ঘটিয়ে সভা-সমাবেশ নয়: ইসি
নির্বাচনী প্রচারণায় জনচলাচলে বিঘ্ন ঘটিয়ে সভা-সমাবেশ নয়: ইসি

৩৮ মিনিট আগে | ভোটের হাওয়া

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতান্ত্রিক উত্তরণের পূর্বশর্ত: সুজন সম্পাদক
নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনই গণতান্ত্রিক উত্তরণের পূর্বশর্ত: সুজন সম্পাদক

৩৯ মিনিট আগে | চায়ের দেশ

তুরস্কের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাস প্রতিনিধি দলের সাক্ষাৎ
তুরস্কের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাস প্রতিনিধি দলের সাক্ষাৎ

৪২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: নবীউল্লাহ নবী
নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: নবীউল্লাহ নবী

৪৩ মিনিট আগে | ভোটের হাওয়া

শৈলকুপায় ট্রাকচাপায় বাইসাইকেল চালক নিহত
শৈলকুপায় ট্রাকচাপায় বাইসাইকেল চালক নিহত

৫৩ মিনিট আগে | দেশগ্রাম

মিয়ানমারে চলছে শেষ ধাপের নির্বাচন
মিয়ানমারে চলছে শেষ ধাপের নির্বাচন

৫৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মেহেরপুরে অস্ত্র ও গুলি উদ্ধার
মেহেরপুরে অস্ত্র ও গুলি উদ্ধার

৫৮ মিনিট আগে | দেশগ্রাম

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল
সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

১ ঘণ্টা আগে | জাতীয়

নরসিংদীতে ধানের শীষের ভোট চাইলেন খায়রুল কবির খোকন
নরসিংদীতে ধানের শীষের ভোট চাইলেন খায়রুল কবির খোকন

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম— প্রশ্ন মীর স্নিগ্ধের
আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম— প্রশ্ন মীর স্নিগ্ধের

১ ঘণ্টা আগে | ফেসবুক কর্নার

নওগাঁয় ধানবোঝাই ট্রাক ডাকাতি, আটক ৬
নওগাঁয় ধানবোঝাই ট্রাক ডাকাতি, আটক ৬

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ব্রাহ্মণড়িয়ায় নারীদের ভোটাধিকার ও নির্বাচনী অংশগ্রহণ নিয়ে আলোচনা
ব্রাহ্মণড়িয়ায় নারীদের ভোটাধিকার ও নির্বাচনী অংশগ্রহণ নিয়ে আলোচনা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

যেকোনো মূল্যে বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান
যেকোনো মূল্যে বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে যা বললো বিসিবি
আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে যা বললো বিসিবি

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের : তাজনুভা
হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের : তাজনুভা

২০ ঘণ্টা আগে | রাজনীতি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে
যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কিডনির পাথর গলে যাবে যে পাতার রসে
কিডনির পাথর গলে যাবে যে পাতার রসে

২৩ ঘণ্টা আগে | জীবন ধারা

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি
বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশের পক্ষে দাঁড়ালে নিষেধাজ্ঞাসহ যে কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!
বাংলাদেশের পক্ষে দাঁড়ালে নিষেধাজ্ঞাসহ যে কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ
নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আর্থিক ক্ষতি হলেও পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান শেহবাজ শরিফের উপদেষ্টার
আর্থিক ক্ষতি হলেও পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান শেহবাজ শরিফের উপদেষ্টার

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

'শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে ক্রিকেটাররা কেন খেলতে পারবে না'
'শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে ক্রিকেটাররা কেন খেলতে পারবে না'

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এবার বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক আদালতের পথে বিসিবি
এবার বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক আদালতের পথে বিসিবি

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মাদুরো অপহরণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস
মাদুরো অপহরণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিলো আইসিসি

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?
ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সরকার নির্দেশ দিলে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান
সরকার নির্দেশ দিলে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের
ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের

২০ ঘণ্টা আগে | রাজনীতি

বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে : বোর্ড পরিচালক
বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে : বোর্ড পরিচালক

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন : আবদুল কাদের
নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন : আবদুল কাদের

৩ ঘণ্টা আগে | রাজনীতি

চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে, ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে, ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ
তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

‘মওদুদীবাদী জামায়াতের বিষয়ে জাতিকে সতর্ক করা আলেমদের ধর্মীয় দায়িত্ব’
‘মওদুদীবাদী জামায়াতের বিষয়ে জাতিকে সতর্ক করা আলেমদের ধর্মীয় দায়িত্ব’

১৮ ঘণ্টা আগে | রাজনীতি

ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর
ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভাঙনের মুখে ইরান, আরও বড় ধাক্কা আসছে?
ভাঙনের মুখে ইরান, আরও বড় ধাক্কা আসছে?

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে : প্রণয় ভার্মা
বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে : প্রণয় ভার্মা

১৮ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপ ইস্যু: বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন পিসিবি চেয়ারম্যান
বিশ্বকাপ ইস্যু: বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন পিসিবি চেয়ারম্যান

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা
প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

বুলবুলের ওপর ক্ষোভ আইসিসির
বুলবুলের ওপর ক্ষোভ আইসিসির

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খালি পেটে মেথি ভেজানো পানি পান করছেন? জেনে নিন উপকারিতা
খালি পেটে মেথি ভেজানো পানি পান করছেন? জেনে নিন উপকারিতা

৬ ঘণ্টা আগে | জীবন ধারা

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন আফ্রিদি
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন আফ্রিদি

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

প্রথম পৃষ্ঠা

সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না
সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

গুইসাপের অভয়ারণ্য তীরচর
গুইসাপের অভয়ারণ্য তীরচর

পেছনের পৃষ্ঠা

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি

প্রথম পৃষ্ঠা

উত্তপ্ত ভোটের মাঠ
উত্তপ্ত ভোটের মাঠ

প্রথম পৃষ্ঠা

একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন
একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন

প্রথম পৃষ্ঠা

নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত
নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত

প্রথম পৃষ্ঠা

তেলা মাথায় আর কত তেল দেবেন?
তেলা মাথায় আর কত তেল দেবেন?

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের
বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের

প্রথম পৃষ্ঠা

ফুটসালে ইতিহাস গড়ার দিন
ফুটসালে ইতিহাস গড়ার দিন

মাঠে ময়দানে

সরকারে গেলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা
সরকারে গেলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা

প্রথম পৃষ্ঠা

তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

পেছনের পৃষ্ঠা

বিভক্তির নয়, ঐক্যের বাংলাদেশ চাই
বিভক্তির নয়, ঐক্যের বাংলাদেশ চাই

প্রথম পৃষ্ঠা

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

প্রথম পৃষ্ঠা

সিন্ডিকেট চক্রে জিম্মি প্রশিক্ষণার্থীরা
সিন্ডিকেট চক্রে জিম্মি প্রশিক্ষণার্থীরা

নগর জীবন

নানান কৌশলে প্রচার
নানান কৌশলে প্রচার

পেছনের পৃষ্ঠা

ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল
ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল

প্রথম পৃষ্ঠা

আবারও হলো ‘১১-দলীয় জোট’
আবারও হলো ‘১১-দলীয় জোট’

পেছনের পৃষ্ঠা

নির্বাচনে চলছে টাকার খেলা
নির্বাচনে চলছে টাকার খেলা

প্রথম পৃষ্ঠা

মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়

প্রথম পৃষ্ঠা

ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু
ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু

প্রথম পৃষ্ঠা

আইফোনের জন্য বন্ধুকে খুন অবশেষে গ্রেপ্তার
আইফোনের জন্য বন্ধুকে খুন অবশেষে গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

নাটকে ফিরছে পারিবারিক গল্প
নাটকে ফিরছে পারিবারিক গল্প

শোবিজ

বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড
বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড

প্রথম পৃষ্ঠা

সভা-সম্মেলনে ফল শূন্য
সভা-সম্মেলনে ফল শূন্য

প্রথম পৃষ্ঠা

বিদেশ সফরেও কমছে এফডিআই
বিদেশ সফরেও কমছে এফডিআই

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের

পেছনের পৃষ্ঠা

সংসদের আগে শাকসু নির্বাচন দাবিতে বিক্ষোভ
সংসদের আগে শাকসু নির্বাচন দাবিতে বিক্ষোভ

পেছনের পৃষ্ঠা

পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত পাঠানোর তাগাদা ইসির
পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত পাঠানোর তাগাদা ইসির

পেছনের পৃষ্ঠা