মহান বিজয় দিবস উপলক্ষে জাতির বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ফটিকছড়ি প্রেসক্লাব।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ ‘স্পর্ধিত অহংকার’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি এস এম মোরশেদ মুন্না, সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, সহ-সভাপতি এমরান হোসেন ফরহাদ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন, সহ-সম্পাদক সাইফুর রহমান, কোষাধ্যক্ষ আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ।
এছাড়াও সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল, পাঠাগার সম্পাদক শাহনেওয়াজ নাজিম, স্থায়ী সদস্য এম. জুনায়েদ, সহযোগী সদস্য ফজলুল করিম ও আব্দুল কাদের চৌধুরী, অস্থায়ী সদস্য মো. তারেকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ