চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের বাড়িঘোনা এলাকায় হালদা নদীতে জোয়ারের সময় এক মৃত ডলফিন উদ্ধার করেছে নৌপুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নদীতে ভাসমান অবস্থায় এটি পাওয়া যায়।
হালদা নৌপুলিশ ফাঁড়ির এসআই মুহাম্মদ রমজান আলী জানান, ডলফিনটির ওজন প্রায় ৪০ কেজি, দৈর্ঘ্য সাড়ে ৩ ফুট। শরীরের অবস্থা দেখে মনে হয়েছে এটি বেশ কয়েকদিন আগে মারা গেছে; পচন ধরে চামড়া ফুলে গেছে এবং কোনো আঘাতের চিহ্ন নেই। উদ্ধার শেষে ডলফিনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ সেন্টারে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/মাইনুল