চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা পুলিশের অভিযানে মিছিলে ব্যবহৃত দুইটি সিএনজিচালিত অটোরিক্সাসহ ছাত্রলীগ-যুবলীগের আটজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ষোলশহর ২নং গেইট, আমবাগান এলাকা এবং কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: অভয় দত্ত (৩৯), মো. আজাদ (২০), মো. হাসান প্র. মানিক (২০), জনি (২৪), কাউসার (২৪), মো. রাজু (২৫), মো. আকাশ (২৫) ও মো. সাইফুল ইসলাম (২৪)।
পাঁচলাইশ মডেল থানার এসআই ফারুক আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতেন যে যুবলীগ-ছাত্রলীগের একটি দল প্রবর্তক মোড় এলাকায় মিছিল করবে। পুলিশ উপস্থিতি টের পেয়ে গ্রুপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও অভিযান পরিচালনা করে আটজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন