নতুন প্রজন্মের চিকিৎসকদের পেশাগত দিকনির্দেশনা, ক্যারিয়ার পরিকল্পনা এবং নৈতিক চিকিৎসা চর্চা সম্পর্কে সচেতন করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হল ‘ইন্টার্ন ডাক্টরস’ রিসেপশন ক্যারিয়ার ডিজাইন প্রোগ্রাম’। এতে চট্টগ্রামের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের সাত শতাধিক ইন্টার্ন চিকিৎসক অংশগ্রহণ করেন।
প্রফেসর ড. মাহবুবুল ইসলাম মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, একজন ভালো চিকিৎসক হতে হলে শুধু চিকিৎসা দক্ষতাই নয়; নৈতিকতা, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গি সমানভাবে জরুরি।
এনডিএফ কেন্দ্রীয় সহসভাপতি প্রফেসর ডা. সাজেদ আব্দুল খালেক প্রধান বক্তা হিসেবে বলেন, নবীন চিকিৎসকদের নিজেদের আগ্রহ, দক্ষতা ও দেশের প্রয়োজন বিবেচনায় নিয়ে পরিকল্পনা করা উচিত। তিনি আরও বলেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ক্যারিয়ার অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও অন্যান্য চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইন্টার্ন পর্যায়ে এই ধরনের প্রোগ্রাম নবীন চিকিৎসকদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও দায়িত্বশীল, মানবিক চিকিৎসক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।
বিডি-প্রতিদিন/সুজন