চট্টগ্রামের পটিয়া থানার একটি ধর্ষণ মামলার প্রধান আসামি শওকত হোসেন সিজানকে (২০) গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চান্দগাঁও থানার খাজা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। সিজান পটিয়া উপজেলার দক্ষিণঘাটা এলাকার স্থায়ী বাসিন্দা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, পটিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি শওকত হোসেন সিজানের অবস্থান শনাক্ত করে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল