জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় টানা তিন দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আগামীকাল রবিবার (১৮ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও বন্দর-পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১৮ জানুয়ারি (রবিবার)
এদিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অক্সিজেন, শীতল ঝর্ণা আবাসিক এলাকা, গোলবাগ আবাসিক এলাকা, ওয়াজেদীয়া, নয়ারহাট, চালিতাতলী, বদির কলঘর, খন্দকার পাড়া, বক্সুনগর, পাঠানপাড়া, হাজীপাড়া, বনানী ও গরীবে নেওয়াজ আবাসিক এলাকা, শহীদ নগর, রূপনগর, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ এলাকা, সংগীত সিনেমা রোড, জাঙ্গালপাড়া, হিন্দুপাড়া, মদুনাঘাট বাজার, গ্রিন কলোনি রোড, চিনারপোল, রহমানিয়া সেতু ও ব্রাহ্মণহাটসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
১৯ জানুয়ারি (সোমবার)
সোমবার একই সময়ে বায়েজিদ এলাকার ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো গার্মেন্টস, এমকে স্টিল, খন্দকিয়া বাজার ও টেম্পু স্ট্যান্ড, শেরশাহ, পাহাড়িকা আবাসিক, সমবায় আবাসিক, সাংবাদিক সোসাইটি, মোহাম্মদ নগর, শান্তিনগর, শেরশাহ কলোনি, তারা গেইট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নজুমিয়া হাট, বুড়িশ্চর বাজার, উত্তর ও দক্ষিণ বুড়িশ্চর, খালেকের হাট ও আজিজিয়া মাজারসংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
২০ জানুয়ারি (মঙ্গলবার)
মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত গাউসিয়া ও গ্রীনভিউ আবাসিক এলাকা, হামজারবাগ, পশ্চিম শহীদ নগর, উত্তর গেইট, মির্জাপাড়া, মুরাদনগর, বিবিরহাট কাঁচাবাজার, ফরেস্ট গেট থেকে মুরাদপুর মোড়, সামারহিল, মৌমিনবাগ, তাহেরাবাদ, আতুরার ডিপো, হাটহাজারী রোড, কুলগাঁও আবাসিক এলাকা, বালুছড়া, কুয়াইশ কলেজ এলাকা, ষোল পোল, নজুমিয়া হাট, মদুনাঘাট বাজার, গ্রিন কলোনি রোড, চিনারপোল ও ব্রাহ্মণহাটসহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, সাময়িক এই ভোগান্তির মাধ্যমে ভবিষ্যতে আরও স্থিতিশীল, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
বিডি প্রতিদিন/মুসা