খাগড়াছড়ির দীঘিনালা মডার্ন কলেজের শিক্ষার্থীদের গুণগত শিক্ষা উন্নয়ন ও পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে কাউন্সেলিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলেজের হলরুমে এ আয়োজনের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সাধন কুমার ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক মোহাম্মদ মোছলেহ উদ্দিন।
আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইমন রুশদী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী কর্মকর্তা বিমল কান্তি চাকমা, দীঘিনালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু রঞ্জন কুমার চাকমাসহ অন্যরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, নৈতিকতা ও আত্মবিশ্বাস গড়ে তোলা জরুরি। কাউন্সেলিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দুর্বলতা চিহ্নিত করে আরও এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারে।
সভায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই