মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক, গাউছুল আজম হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহর ঐতিহাসিক ১২০তম ওরসের মূল আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার থেকে শুরু শনিবার রাতে শেষ হয়েছে। আধ্যাত্মিক এই মিলনমেলায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিশ্বের নানা দেশ থেকে লাখো ভক্ত–আশেকানের পদচারণায় মুখর হয়ে উঠেছে মাইজভাণ্ডার এলাকা।
ওরসের প্রধান দিবস শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে আখেরি মোনাজাত হয়। বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, শৃঙ্খলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত পরিচালনা করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী।
ওরস উপলক্ষে বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া ও ওমানসহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য ভক্ত–অনুরক্ত দরবার শরীফে সমবেত হয়েছেন।
বিডি-প্রতিদিন/মাইনুল