চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সারাশিয়া পূর্বপাড়া এলাকায় মোহাম্মদ সুমন (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে খাজা গরিবে নেওয়াজের আস্তানা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ সুমন পদুয়া ইউনিয়নের সারাশিয়া পূর্বপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দীন আহমেদ জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/এএম