চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ শফিকুল ইসলাম প্রকাশ সাইদুল্লাহ (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় তার বসতঘর থেকে চারটি দেশীয় ধারালো রামদা উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাতে বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃদ শফিকুল উপজেলার উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকার মৃত আলী হোসেনে ছেলে।
জানা গেছে, শফিকুল ইসলাম ডাকাতি, হত্যাচেষ্টা এবং অবৈধ অস্ত্রের মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতঘর থেকে চারটি দেশীয় ধারালো রামদা উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল