চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দোকানে অভিযান চালিয়ে ১টি শটগান, ২টি গুলি এবং একটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম কধুরখীল চৌধুরী হাটে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এসময় দোকান মালিক মো. সাইফুল আলমকে আটক করা হয়। গ্রেফতার সাইফুল ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল কধুরখীল চৌধুরী হাটের ওই দোকানে তল্লাশি চালায়। এসময় লুকিয়ে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। পরে সাইফুলকে থানায় হস্তান্তর করলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএম