চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে গুলি করেছে একদল সন্ত্রাসী।
বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিভিও ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল যুবক রাস্তায় ছোটাছুটি করছে। কিছুক্ষণ পর গুলির শব্দ শোনা যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, বুধবার সকালে একটি বাড়িকে লক্ষ্য করে গুলি ও আতশবাজি ফোটানো হয়। তবে দু’পক্ষের কোনো সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে আাইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/মাইনুল